বাক্সবন্দী স্মৃতি (চতুর্থ পর্ব)

বাক্সবন্দী স্মৃতি (চতুর্থ পর্ব)
এদিকে তখন কোচিং শেষ হতে হতে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা। আর এমনই কপাল আমার হঠাৎ করেই কোনোরকম পূর্বাভাস না দিয়েই অসময়ে বৃষ্টি নামতে শুরু করলো। এদিকে আমিও কোনোরকম ছাতা আনি নি। তাই আমার হাতে মাত্র দুটো অপশনই ছিল।
এক বৃষ্টিতে ভিজে বাড়ি পৌঁছানো আর দুই বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করা।

এদিকে তখন যে যার মতো ছুটে চলে গেলো আর কেউ কেউ বৃষ্টির হাত থেকে বাঁচতে আশেপাশে থাকা দোকানের ছাউনির নিচে আশ্রয় নিল।
আমি তখনও অয়ন্তির পাশে দাঁড়ানো। অয়ন্তিও আমার সাথে কথা বলছিলো আর ওর গাড়ি আসার অপেক্ষা করতে লাগলো।

একটু পরে অয়ন্তির গাড়ি আসতেই ও যখন গাড়িতে উঠতে যাবে তখনই আমার হাতটা ধরলো। আমি রীতিমতো লজ্জা আর ভয়ে চমকে উঠলাম। কারণ এভাবে প্রকাশ্যে একটা মেয়ে আমার হাত ধরে টানছে এটা ভেবে আমার কাছেই খুব লজ্জা লাগছিলো।


তখন আমার হাতটা ধরে অয়ন্তি বলতে লাগলো -" আমার সাথে গাড়িতে ওঠো ধ্রুব। এমনিতেও বৃষ্টি কতক্ষণে থামবে তা কেউই জানি না। আর আপাতত বৃষ্টি থামার কোনো নাম গন্ধও নেই। তাই তুমি চলো আমার সাথে তোমাকে গাড়িতে করেই তোমার বাড়ি অবধি পৌঁছে দেবো।"

এমন একটা প্রস্তাবে আমি কি বলবো তখন ভেবে উঠতে পারছিলাম না। শুধু বললাম - " দেখো সমস্যা নেই। বৃষ্টি একটু কমতেই আমি বাড়ি পৌঁছে যেতে পারবো। তার থেকে তোমার গাড়ি এসেছে তুমি বরং তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে।"

কিন্তু আমার কথায় সে কোনো কর্ণপাতই করলো না। বরং আরো দ্বিগুন জেদ নিয়ে সে আমাকে জোর করতে লাগলো তার সাথে তার গাড়িতে ওঠার জন্য। এক পর্যায়ে আমিও তার জেদের কাছে হার মেনে উঠে পড়লাম তার সাথে তার গাড়িতে।

গাড়িতে ওঠার পর অয়ন্তি আমার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে লাগলো। কিন্তু আমি প্রতিবারই শুধু হ্যাঁ আর না দিয়েই সব উত্তর দিচ্ছিলাম। কারণ আমার তখনো গাড়িতে করে অয়ন্তির সাথে আসাতে বেশ সঙ্কোচ বোধ হচ্ছিলো।

তো যাই হোক কিছুক্ষণ পরে আমি আমার বাসার কাছাকাছি এসে পড়লাম। ততক্ষণে বৃষ্টিটাও থেমে গেছে। তাই তখন বললাম সামনের গলি দিয়েই আমার বাড়ি তো আমাকে এখানে ছেড়ে দিলেই আমি একা একা যেতে পারবো।এই বলে গাড়ি থেকে নেমে অয়ন্তির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সেদিনের মতো অয়ন্তির সাথে সাক্ষাৎ ছিল ঐ পর্যন্তই।
তবে ঐ অল্প সময়ের সাক্ষাতেই যেন আস্তে আস্তে অয়ন্তির প্রতি আমার এক ভালো লাগা জন্মাতে শুরু করলো।

যেই আমি কখনো মেয়েদের সাথে তেমন একটা কথা বলি না, বরাবরই মেয়ে দেখলে এড়িয়ে চলি সেইই কিনা আজ অয়ন্তির সাথে অল্প কিছুদিনের সাক্ষাতেই তাকে এতোটা কাছের ভাবা শুরু করে দিয়েছি । এটা ভাবতে নিজের কাছেই বেশ অবাক লাগছিলো।

চলবে......

###
( গল্পটা পড়ে আপনাদের মূল্যবান মতামত এবং রেটিংয়ের মাধ্যমে গল্পটিকে মূল্যায়ন করার অনুরোধ রইলো। ধন্যবাদ সবাইকে 🥰)
395 Views
9 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(9)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
💖 SUBORNA 💖
31-Aug-2024, 11:20 AM

দারুন হয়েছে এই পর্বটা

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
31-Aug-2024, 11:27 AM

ধন্যবাদ 🥰

Reader photo
SUBORNA💝🌹
31-Aug-2024, 10:39 AM

গল্পটা পড়ে বেশ ভালোই লাগছে। পরবর্তী পর্বের অপেক্ষায়

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
31-Aug-2024, 11:27 AM

ধন্যবাদ 🥰

সকল পর্ব