ছোট্ট লেখকের প্রেমে

তিথী চোখ বন্ধ করলো । আমি তিথী কে নিয়ে ছাদের অপর প্রান্তে নিয়ে গেলাম । তিথী সামনে আমি পিছনে ।

আমিঃ এবার চোখ খুলো ।

তিথী চোখ খুললো আর দেখলো যে কিছুই নেই ।

তিথীঃ কই কিছুই নেই তো । সব অন্ধকার ।

আপুঃ একটু সামনে তাকান ।

তিথী সামনে তাকাতেই কালার লাইটিং দিয়ে ডেকোরেটেড করা একটা সাইনবোর্ড জ্বলে উঠলো । আর সাইনবোর্ডে ফুল আর বেলুন দিয়ে সুন্দর করে লেখা,,,,

"""💕I LOVE YOU AYESHA💕""
"""💕 WILL YOU ACCEPT MY LOVE💕"""
"""💕PLEASE💕"""

তিথী লেখা গুলো দেখে একদম অবাক হয়ে গেল । অবাক হয়ে পিছনে তাকাতেই সে দেখলো আমি হাত বাড়িয়ে একটা রিং নিয়ে হাঁটু গেড়ে আছি । তারপর আমি বললাম,,,,,

আমিঃ I Love You আয়েশা ।

সাথে সাথে তিথী আমাকে দাঁড় করিয়ে দিয়ে অনেক জোরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো,,,,,

তিথীঃ I Love You 2...I Love You a Lot..

আমিঃ আরে পা*গ*লি মেয়ে কাঁদছেন কেন ?

তিথীঃ খুশিতে । আর আমি ভাবতেই পারি নি তুমি আমাকে এভাবে প্রোপোজ করবে ।

আমিঃ খুশি তো ?

তিথীঃ হুমম অনেক খুশি । পৃথিবীর সবথেকে বেশি সুখি মানুষ আমি মনে হচ্ছে ।

আমিও তিথী কে জড়িয়ে ধরলাম । প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মতো শান্তি মনে হয় আর কোথাও নেই । সেই শান্তিটা আজ ভোগ করলাম । মনে হচ্ছে সময় টা এখানেই থেমে যাক ।

কিছুক্ষণ পর জড়িয়ে ধরা অবস্থায় তিথী আমাকে জিজ্ঞাসা করলো,,,,,,,,

তিথীঃ আচ্ছা তুমি কি করে জানলে যে আমিই আয়েশা ।

আমিঃ যেদিন আপনি আমাদের বাসায় আসেন আর আমাকে দেখে অজ্ঞান হয়ে যান সেদিনই আমি সন্দেহ করেছিলাম ।

তিথীঃ তারপর,,,

আমিঃ তারপর আমার বন্ধুদের সব জানাই । আর আপনার ব্যাপারে খোঁজ নিতে বললাম । খোঁজ নিয়ে জানতে পারলাম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুনাম ধন্য ভার্সিটি ছেড়ে এখানে এই নরমাল ভার্সিটিতে ভর্তি হইছেন ।

তিথীঃ তারপর,,,,

আমিঃ সেখানেই আমার সন্দেহ আরো বেড়ে গেল । আমি সেদিন একদম শিওর হয়ে গেছিলাম যেদিন আমার বাইকের পিছনে আপনি আর আপু আমার বিষয়ে বির বির করে বলছিলেন । সেদিন আমি সব শুনতে পেয়েছিলাম ।

তিথীঃ তাহলে তুমি এতো দিন আমাকে কিছু বলো নি কেন ?

আমিঃ আমি চাইছিলাম আপনি নিজ থেকে এসে আমাকে বলেন যে আপনিই আয়শা । কিন্তু আপনি তো সেটা কখনোই বলতে পারবেন না বুঝতে পারছিলাম । আপনি একটা গা*ধী ।

তিথীঃ ওইই খবরদার আমাকে গা*ধী বলবা না । জানো না মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফুটে না ।

আমিঃ এহহ গাঁ*ধী কে গা*ধী বলবো না তো কি বলবো হুমম । এখন 2024 সাল । এখনকার মেয়ে ""বুক ফাটে তবুও মুখে না"" এই টাইপের না । যুগ পরিবর্তন হইছে বুঝলেন । আর অনলাইনে তো ঠিকই প্রোপজ করেছিলেন ।

তিথীঃ আরে অনলাইন আর সামনা সামনি আলাদা ব্যাপার ।

আমিঃ হুমম ।

তিথীঃ আমার অনেক দিনের স্বপ্ন আজ পূরন হইছে ।

আমিঃ কি স্বপ্ন ।

তিথীঃ আমি ভাবতেই পারি নি আমি তোমাকে ভালোবাসার মানুষ হিসেবে পাবো । আর তোমার স্বপ্ন ও তো পূরণ হইছে তাই না ।

আমিঃ কোন স্বপ্ন ?

তিথীঃ এই যে সিনিয়র বউ পাওয়ার ।

বলেই আমার বুকে লজ্জায় মাথা রাখলো ।

আমিঃ ইশশশশ ওই দুর্বল জায়গায় আঘাত করেই তো আপনি আমাকে ফাসিয়েছেন হিহি ।

তিথী আমার বুকে কি*ল ঘু*ষি দিতে দিতে বললো,,,,,,

তিথীঃ কি বললে আমি তোমাকে ফাসিয়েছি ।

আমিঃ হাহাহা আরে সরি । মজা করলাম ।

তারপর তিথী আমাকে আবার জড়িয়ে ধরলো । এর মধ্যেই আপুর এন্ট্রি । আপু এসেই বললো,,,,,,,

আপুঃ বাহহ এই লাইলি মজনু এক হলো কখন ?

আপুর কন্ঠ শোনা মাত্র আমি তিথীকে ছেড়ে দেই । তখন তিথী আপুকে বললো,,,,,,

তিথীঃ আসার আর সময় পেলে না ।

আপুঃ বাব্বাহ ভাইয়া কে পেয়ে বান্ধবী আমাকে এক দিনেই পর করে দিলো । ছাদে তো আসতেই চাইছিলে না । এখন যাও ।

তিথীঃ আমি কেন যাবো তুমি যাও ।

বলেই সবাই হাসতে লাগলো । তারপর আমরা তিনজন আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেলাম ।

আপুর বিয়ের কয়েকদিন পর আমাদের বিয়েটাও পরিবারের সম্মতিতে ধুমধাম করে হয়ে গেল । আজ আমার বাসর রাত ।

তবে অনেক নার্ভাস ফিল হচ্ছে । যাইহোক পাঁচ কেজি সাহস নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম ।

প্রবেশ করেই আমার চোখ গেল বিছানার উপর ।দেখি তিথী লম্বা ঘোমটা দিয়ে বসে আছে । আমি এখন কি করবো ভেবে পাচ্ছি না ।

এখন এতো নার্ভাস হলে সারাজীবনই আমাকে নার্ভাস করে রাখবে । তাই বুকে একটু সাহস নিয়ে খাটের কাছে দাঁড়ালাম ।

দাঁড়াতেই তিথী আমার পায়ে হাত দিয়ে সালাম করলো । তারপর আমি বললাম,,,,

আমিঃ বেঁচে থাকো মা । স্বামী সন্তান নিয়ে সুখে থাকো ।

এটা শুনা মাত্র তিথী আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো । তারপর আমি বললাম,,,,,

আমিঃ উপসস সরি । মা না বউ ।

তারপর তিথী আবার খাটে লম্বা ঘোমটা দিয়ে বসে পড়লো । আমিও একটু নাটক করতে শুরু করলাম । আমি তিথীকে রাগানোর জন্য খাটের অন্য পাশে গিয়ে শুয়ে পড়লাম ।

তিথী আমার এমন কান্ডকারখানা দেখে বললো,,,,,,,

তিথীঃ ওই শুয়ে পড়ছো কেন ? ওঠো বলছি ।

আমিঃ আমি এখন উঠতে পারবো না।

তিথীঃ না উঠলে তোমার উপর উঠে পড়বো কিন্তু । এখন বলো উঠবে নাকি শুয়ে থাকবে ?

তারপর আমি উঠে বসলাম । তিথী ঘোমটা নামিয়ে রাগি লুক নিয়ে আমার পাঞ্জাবি চেপে ধরলো আর বললো,,,,,,,,,

তিথীঃ গা*ধা একটা । বাসর রাতে কেউ ঘুমায় নাকি ?

আমিঃ তো কি করে ।

তিথীঃ আহা পিচ্চি টা আমার । জানো না কি করে ।

আমিঃ না জানালে বুঝবো কেমনে (নাটক করে)

তারপর তিথী লজ্জা কন্ঠে বললো,,,,,,

তিথীঃ কেন আদর করবা ।

আমি আবার না জানার ভান ধরে বললাম,,,,,,

আমিঃ আদর । সেটা আবার কি জিনিস ? আর কেমনে করে ?

তারপর তিথী আমার ফাইজলামি ধরে ফেলে । আর বলে,,,,,,

তিথীঃ কেমনে করে তাই না,,,দাড়াও তোমার কেমনে করে ছুটাইতেছি ।

তারপর তিথী আমার সাথে যা করলো সেই দুঃখের কথা আর শুইনেন না পাঠক পাঠিকারা । শুনলে কেঁদেই ফেলবেন । বাকিটা ইতিহাস হয়ে গেল । 😜

______________//
___________//
_______//
সমাপ্ত//
_______//
___________//
______________//

কেমন লাগলো আপনাদের এই গল্পটা । আশা করি ভালোই লাগছে । আমার সাধ্য মতোই চেষ্টা করছি । সকলেই একটা করে কমেন্টস করবেন আশা করছি ।
394 Views
21 Likes
2 Comments
4.5 Rating
Rate this:
(14)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Rakibul Gazi
16-Nov-2024, 08:47 PM

আপনার প্রেমের গল্পের শেষ পার্টে একটু ভিন্নতা রাখুন, দুটি গল্প পড়লাম দুটোর ই মিলনের পরের কনভারসেশন টা একই কোন পার্থক্য নেই , বাকি গল্প মোটামুটি সুন্দর হয়েছে,,, আর কিছু জিনিস আছে যেগুলো বারবার উল্লেখ না করে সেখানে নতুন কিছু ট্রাই করতে পারেন আরও সুন্দর হবে যেমন কলেজ থেকে বাড়ি ফেরার পরের যে কনভারসেশন টা ওটা তে একটু ভিন্নতা নিয়ে আসুন

Reader photo
Shafiqul Islam
07-Sep-2024, 02:37 PM

সুন্দর হয়েছে।

রাকিব হোসেন
রাকিব হোসেন
07-Sep-2024, 11:15 PM

Dhonnobad

সকল পর্ব