পর্বঃ ০৫
""
""আপু আমি বাসায় আসছি । আজকে তুমি প্লিজ একাই এসো""।
এদিকে আপুর ভার্সিটিতে,,,,,
""মে আই কাম ইন স্যার""
একটা অনেক সুন্দর মেয়ে ক্লাসের দরজায় দাঁড়িয়ে কথাটি বললো ।
স্যারঃ ইয়েস কাম ইন ।
মেয়েটিঃ ধন্যবাদ স্যার ।
স্যারঃ কিন্তু তুমি কে ? তোমাকে তো কখনো এই ক্লাসে দেখি নি ।
মেয়েটিঃ আমি আজকেই নতুন এডমিশন নিয়েছি স্যার ।
স্যারঃ ওহহ আচ্ছা । কিন্তু সেসন শুরু হয়েছে তিন মাস হলো । আর তুমি এখন ভর্তি হলে যে ।
মেয়েটিঃ পার্সোনাল প্রবলেম স্যার ।
স্যারঃ ওকে যাও বসো ।
মেয়েটিঃ ধন্যবাদ স্যার ।
বলেই মেয়েটি আপুর পাশে বসে পড়লো । তারপর আপু হাত বাড়িয়ে বললো,,,,,
আপুঃ হাই আমি জান্নাত ।
মেয়েটিঃ হাই আমি তিথী ।
তারপর সবাই ক্লাসে মনোযোগ দিলো । একে একে সব ক্লাস শেষ হয়ে গেল । ক্লাস শেষে বাহিরে ক্যাম্পাসে এসে,,,,,
আপুঃ হাই তিথী । তোমার সাথে তো ভালো করে আলাপ ই হলো না ।
তিথীঃ হুমম কি জানতে চাও বলো ।
আপুঃ তোমার সম্পর্কে যা খুশি বলো ।
তিথীঃ ওকে । আমি তিথী । আমি ঢাকায় থাকতাম । আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম ।
আপু অবাক হয়ে বললো,,,,,
আপুঃ তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে এখানে কি করতে এসেছো ?
তিথীঃ এখানে একটা কাজে এসেছি । তাই বাবাকে বলে এখানে ট্রান্সফার হয়ে এসেছি । এক মাসের মধ্যে বাবা মাও এখানে সিফট করবে ।
আপুঃ তা কি কাজ শুনি ।
তিথীঃ এটা একটা সিক্রেট । আমাকেই সমাধান করতে হবে । পরে কখনো বলবো ।
আপুঃ ওহহ আচ্ছা তো এখানে কোথায় উঠেছো ।
তিথীঃ আপাতত একটা হোটেলে উঠেছি । এখন বাসা খুঁজতে হবে এই একমাসের জন্য বাবা মা আসার আগ পর্যন্ত ।
আপুঃ তোমার সমস্যা না হলে একটা কথা বলতে পারি ।
তিথীঃ হুমম বলো ।
আপুঃ আমরা তো ফ্রেন্ড । তাই এই একমাস তুমি আমার সাথে আমাদের বাসায় থাকতে পারো ।
তিথীঃ কিন্তু তোমার ফ্যামিলি ।
আপুঃ তাদেরকে আমি ম্যানেজ করবো । তুমি চিন্তা করো না ।
তিথী প্রথমে রাজি না হলেও পরে আপুর জোরাজুরিতে রাজি হয়েছে । তারপর তিথী বললো,,,,,,
তিথীঃ আজকে তো আমার লাগেজ হোটেলে আছে । তাহলে কাল তোমার বাসায় যাবো কেমন ।
আপুঃ আচ্ছা ঠিক আছে ।
তিথীঃ ঠিক আছে আজ আমি আসি ।
আপুঃ হুমম ওকে আল্লাহ হাফেজ । কাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ ।
তিথীঃ আল্লাহ হাফেজ ।
বলেই আপুও বাসায় চলে আসলো । এসেই আমার রুমে ঢুকে আপু বলতে লাগলো,,,,,,
আপুঃ কি রে ভাইয়া আজকে তুই আমাকে একা রেখে চলে আসলি কেন ?
আমিঃ সরি আপু । আজকে ভালো লাগছিলো না তাই চলে আসছি ।
আপুঃ ঠিক আছে । আচ্ছা শোন । কালকেও তোকে আমাকে নিতে যেতে হবে না ।
আমিঃ কেন আপু ?
আপুঃ কাল আমার সাথে আমার এক নতুন বান্ধবী আসবে । এখানেই একমাস থাকবে ।
আমিঃ কিহহহহ এক মাস । কেন,,?
আপুঃ ও নতুন এখানে আসছে । কোনো কিছুই চিনে না তাই । কেন তোর সমস্যা ।
আমিঃ না আমার সমস্যা হবে কেন । আম্মুকে বলেছো ?
আপুঃ না । এখন বলবো ।
আমিঃ আচ্ছা ঠিক আছে ।
তারপর আপু রুম থেকে চলে গেল । গিয়ে আম্মুকে তার বান্ধবীর কথা বললো । আম্মু তাকে আনার অনুমতি দিলো । আপু খুশি মনে তার রুমে চলে গেল ।
রাতের বেলা ভাবলাম আজকেও হয়তো আয়শা অনলাইনে আসবে না । তবুও মন মানছে না । তাই চেক করার জন্য অনলাইনে গেলাম ।
গিয়ে দেখি,,,,,,,,,,,,,,,,,
""
""
""
চলবে,,,,,,,,,,,,,,,,
পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন । ধন্যবাদ ।
ছোট্ট লেখকের প্রেমে (পর্ব ৫)
317
Views
18
Likes
8
Comments
4.7
Rating

সকল মন্তব্যগুলো (8)
wow wow wow
সরি ভাই। অন্য একজনকে লিখতে গিয়ে আপনাকে লিখে ফেলেছি।
আরে ভাই ভুলে এমনটা হয়েছে। তাই বলে এমনটা বলবেন! এটা আশা করিনি
আরে ভাইয়া কত বার বলব গল্প ছোট করে দেবেননা তাও দেন কেন আর প্রতিদিন 2 part করে দেবেন
খুব সুন্দর! পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া🥰😊🥰
thanks for writing it bhaiya
next part taratari cai vaiya......
পরবর্তী অংশ চাই তাড়াতাড়ি।