(১৮তম পর্বের পর থেকে )
বাসার সামনে পৌছলাম,,,,
ভেবেছিলাম সবাইকে স্রারপ্রাইজ দিব কিন্তু,,,,,
এখানে এসে তো আমি
নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম,,,,,,
বাড়িটা ফুল দিয়ে সাজানো রয়েছে,,,,
আর গেটে বড় বড় করে লিখা
রিফাত WEDS রুহি,,,
এটা দেখেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল,,,
না এটা হতে পারে না,,,,
আমার রুহি আমার সাথে এমন করতে পারেনা,,,,
যে করেই হোক এ বিয়ে আমাকে আটকাতেই হবে,,,,
আমি তাড়াতাড়ি ভিতরে গেলাম,,,,
ভিতরে গিয়েই প্রথমে আম্মুর সাথে দেখা,,,
আম্মু আমাকে দেখেই কেদে জড়িয়ে ধরলো,,,,
আম্মুঃ এতদিন কোথায় ছিলি বাবা ?
আমিঃ আমার কথা বাদ দাও ।আগে বলো এই সব কি হচ্ছে আর রুহি কোথায় ?
আম্মুঃ রুহিকে উপরে সাজাচ্ছে ।
আমিঃ তারমানে বাইরে যা দেখলাম তা সত্যি ?
আম্মুঃ হ্যাঁ ।
আমি তাড়াতাড়ি উপরে গেলাম,,,,
গিয়ে দেখি রুহির ঘরে ওকে সাজাচ্ছে,,,,
আমি সে ঘরে ঢুকে গেলাম,,,
সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে ।
আমিঃ দয়া করে রুহি ছাড়া সবাই বাইরে যান ।
সবাই চলে গেল,,,
রুহিঃ এখানে কেন এসেছিস ?
আমিঃ তোমার ভুল ভাঙ্গাতে ।
রুহিঃ আর কি ভুল ভাঙ্গাবি রে তুই ?
আমিঃ আসলে তুমি গতকাল যা দেখেছো তা ঠিক ছিল না,,,,
রুহিঃ হাহাহাহা পাগল পেয়েছিস তাই না ?
আমিঃ না,,,যা সত্যি তাই বলছি,,,,
রুহিঃ চুপ কর ।আমি কি দেখেছি আর কি দেখিনি সেটা আমার ব্যাপার ।আর দয়া করে আজ কোনো ঝামেলা করিস না ।আজ আমার বিয়ে সেটা নিশ্চই জানিস ।
আমিঃ হুম জানি,,,তবে দয়া করে তুমি এ বিয়ে করো না,,,
রুহিঃ কেন করবো না শুনি?
আমিঃ কারন তুমি শুধু আমার ।আর কারো হতে পারো না ।
রুহিঃ আমি শুধু তোর এ কথা তুই কেমন করে বললি?
এতদিন কই ছিলি তুই ??
আমার মেয়েটা তার জন্মের পর থেকে তার বাবার আদর পায়নি,,,,
বাবা কি জিনিস সেটা ও বুঝতেই পারে নি,,,,
যখন ওকে নিয়ে বাইরে ঘুরতে যেতাম তখন ও অন্যের বাবার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতো,,,,
আমাকে জিজ্ঞেস করতে করতে ও এখন ক্লান্ত হয়ে গেছে যে কখন ওর বাবা ওর কাছে আসবে,,,,
তখন কই ছিলি তুই যখন তোর প্রয়োজন ছিল আমাদের ?
আমিঃ এখন সবদোষ আমাকে দিচ্ছো ।তুমি কি ভুলে গেছ তুমি আমাকে কতটা অবহেলা করেছো,,,
আমার পরিবার আমাকে কতটা অবহেলা করেছে,,,
যে কারনে আমাকে এত অবহেলা করেছো সেখানে তো তোমারো দোষ ছিল,,,
কেন সেদিন তুমি আমাকে আটকালে না ?
রুহিঃ হয়েছে তোর কথা ।এখন তুই যা এখান থেকে,,,,
আমিঃ দয়া করে এ বিয়েটা তুমি করো না ।আমি তোমার পায়ে পড়ছি,,,,তুমি শুধু আমার আর কারো হতে পারো না,,,,আমি তোমাকে ছাড়া বাঁচব না,,, প্লিজ,,,তুমি এই বিয়ে করো না,,,(পা ধরে)
রুহিঃ পা ছাড় আমার ।
আমিঃ আগে বলো তুমি এ বিয়ে করবে না ।
রুহিঃ যদি তুই আমার পা না ছাড়িস তাহলে আজকেই আমি এই মুহুর্তে আত্মহত্যা করতে বাধ্য হবো,,,
আমিঃ না এ কথা আর মুখ দিয়েও কোন দিন বের করবে না ।(জড়িয়ে ধরে)
রুহি আমাকে ছাড়িয়ে নিয়ে ,,,,
রুহিঃ ঠাসসসস । বেয়াদব কোথাকার নিজের বউ বাচ্চা থাকতেও অন্য মেয়েকে জড়িয়ে ধরছিস ।লজ্জা করে না তোর ?
আমিঃ আমার বউ বলতে তুমি আর বাচ্চা বলতে রিদি ।তাছাড়া আর কেউ নেয়,,,,
রুহিঃ তাহলে সেদিন পার্কে কি আমি ভুল দেখেছি নাকি,,,
আমিঃ ভুল দেখনি,,,,তবে যা ভেবেছো তা ভুল ছিল,,,,
মেয়েটা ছিল আমার বস আর বাচ্চাটা ছিল রানার,,,
রুহিঃ হয়েছে আর কিছু ?
আমিঃ মানে ?তুমি বিশ্বাস করছো না ?
রুহিঃ নাহ করছি না,,,,
আমি কিছু বলতে যাব ঠিক তখনি পার্লারের মেয়েগুলো এসে,,,
বললো যে বিয়ের সময় হয়ে যাচ্ছে ।
তাই তাড়াতাড়ি সাজাতে হবে যার জন্য আমাকে বাইরে যেতে বলছে ।
আমিঃ রুহি তুমি একটা কথা মনে রাখো যে সময় তোমার বিয়ে হয়ে যাবে সে সময় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে,,,
এইবলে আমি ঘর থেকে বের হয়ে আসলাম ।
আমি ওই ঘর থেকে বের হয়ে আমার ঘরের দিকে গেলাম,,
ঘরে ঢুকে দেখলাম সবকিছুই আগের মত আছে ।সবকিছু গোছানো রয়েছে,,,
বিছানায় একটু বসলাম । একটু শুয়ে থাকলাম,,,,
কত গুলো বছর পর আজ আমার ঘরে শুয়ে আছি,,,
পাশে যদি রুহি থাকতো তাহলে আরো ভালো লাগতো । কিন্তু আফশোষ আজ থেকে সে অন্য কারো হয়ে যাবে । আমি এটা কিছুতেই মানতে পারবো না,,, হয়তোবা আজকেই আমার শেষ দিন,
যদি নিজের ভালবাসার মানুষটাকে অন্যের হতে দেখি তাহলে আমি বেঁচে থেকেই বা কি করবো ?
আগে যখনই শুনতাম কেউ প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করছে,,,
তখন ভাবতাম এটা আবার এমন কি ব্যাপার যে আত্মহত্যা করতে হবে,,,
কিন্তু আজ আমি শুধু ব্যর্থই হই নি বরং আমার ভালবাসার মানুষ এমনকি আমার বিয়ে করা বউ
আমাকে ছেড়ে চলে যাবে,,,
আমি আজ বুঝতে পারছি কেন কেউ আত্মহত্যা করে,,,
যদিও বা এটা ঠিক না ।
তবে রুহিকে ছাড়া বেঁচে থেকেই কি করবো ?
এতগুলো বছর অপেক্ষা করলাম যদি সবকিছু ঠিক হয়ে যায়,,,
তবে হয়তো আমার ভাগ্যে সুখ নেই,,,
একটুপর আম্মু এলো,,
আম্মুঃ কি হয়েছে তোর ?
আমিঃ কিছুনা ।
আম্মুঃ তাহলে তোর মুখ কেন কালো হয়ে আছে ?
আমি আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম,,,
আমিঃ আম্মু যে করেই হোক বিয়েটা আটকাও আম্মু আমি যে ওকে ছাড়া বাচব না,,,
আম্মু দয়া করে কিছু একটা করে বিয়েটা আটকাও,,,
আম্মুঃ এখন আর এ বিয়েটা আটকানো সম্ভব না ।তোর বাবা এ বিয়ে ঠিক করে ফেলেছে । রুহি এতদিন বিয়ে করতে নারাজ ছিল ।কিন্তু গতকাল সে নিজেই বলে সে বিয়ে করতে চায়,,,,
আমিঃ......
আম্মুঃ তুই সবকিছু ভুলে নতুন করে শুরু করার চেষ্টা কর,,,
আমিঃ রিদিকে একটু ডেকে আনো,,,,
আম্মু রিদিকে ডাকতে গেল,,,,
আম্মু তো বললো সবকিছু নতুন করে শুরু করতে,,,,,
সব কি এতই সহজ ??
আর এই বিয়েতে যদি রুহিই রাজি থাকে তাহলে তো আর কিছুই করার নেই,,,
আচ্ছা রুহির বিয়ের পর রিদির কি হবে ?
আম্মু রিদিকে নিয়ে এলো,,,,
আমিঃ আম্মু রুহির বিয়ের পর রিদির কি হবে,,,,
আম্মুঃ ওরা রিদিকে নিয়ে নিবে বলেছে ।
আমার আর তাহলে কোন চিন্তা নেই,,,,
আমি রিদির সাথে খেলতে লাগলাম,,,,
দেখতে দেখতে বিয়ের সময় হয়ে এলো,,,
অনেক মানুষজন এসেছে,,,
বরের গাড়ি এসে গেছে ।বাচ্চারা হৈচৈ করছে,,,
আজ সবার জন্য কতই না আনন্দর দিন,,,,,
আমার রুহিকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে,,
রুহিকে কাজি সাহেব কবুল বলতে বলছে,,,
রুহি আমার দিকে তাকালো,,,,
আমি বুঝে গেছি ও এখনই কবুল বলে দিবে,,,,
তাই রিদিকে একটু আদর করে দিলাম ।
আমার চোখে পানি জমে গেছে,,,,
তারপরেও রুহির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বাসার গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম,,,
রাস্তা পার হবো আর ঠিক তখনি,,,,
একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে,,,,
যার ফলে বিকট একটা আওয়াজ হয়,,,,
মিনিটেই মানুষের ভীড় জমে গেছে,,,
আমার চোখ বুজে আসছে,,,
শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে,,,
সবকিছু আবছা দেখছি,,,
আবছা আলোয় দেখলাম যে,,,
চলবে......
সিনিয়র খালাতো বোন যখন বউ (পাঠ ১৯)
170
Views
7
Likes
2
Comments
5.0
Rating

সকল মন্তব্যগুলো (2)
please happy ending chai🥺🥺🥺
তাড়াতাড়ি পরবর্তী অংশ চাই