__________________&&&__________ _____________&&______________**
সেদিন কি বার ছিল মনে নেই। তবে পরদিন যে স্কুল বন্ধ ছিল,, সেটা মনে আছে।
সকালে ঘুম ভেঙ্গে রাতের কথা মনে পড়লো।স্বপ্নে দেখেছিলাম নাকি,??🤔🤔 স্বপ্নের মতোই সুন্দর ছিলো রাত টা।
যতবার ভাবছি,, ততবার মনের মাঝে শরতের কুসুম কুসুম বাতাস দোলা যাচ্ছে। হাতে মুখে পানি দিতেই আপুর ফোন আসলো ল্যান্ড ফোনে।
আপুর সাথে আব্বু কথা বলছিলো। আজকে আব্বুর অফিস নেই। আমি আব্বুর পাশে গিয়ে দাঁড়ালাম।
আব্বুর কথা শুনে মনে হচ্ছে,,ও ফেরত আসবে।
আমার বুকের ভিতর চিড়িত্ করে চিপা দিয়ে উঠলো। আপু আসলে আজকে আর গান শুনতে পারবো না তো !!
যদি আজকেও সে গান গায়,,,??
হায় হায় ! আজকে রাত টা লাগবে তো ! দ্রুত আব্বুর ফোন নিয়ে বললাম,,আপু তুই আসবি আজকে,,??
আপু ; হ্যাঁ চলে আসবো ভাবতেছি "
আমি ; থাক না আর কিছু দিন !"
আপু ; কেনো,,??
একা একা রুমে থেকে খুব মজা না,,?? আমার জিনিস পত্র নষ্ট করেছিস,,??
নাকি ঝামেলা পাকাচ্ছিস আবার,,??
আমার তো এক্ষুনি চলে আসা লাগবে মনে হয় !
তোকে একদম বিশ্বাস করি না আমি "
আমি ; আজব ! পাশার ছক এভাবে উল্টাচ্ছে কেনো,,? না না, ওকে আমার উপর সন্দেহ করতে দেয়া যাবে না !
মানুষের বড় বোনেরা নাকি আদর করে, মায়ের মতো আগলে রাখে। আমার বোন ছোট থেকে এক শাকচুন্নী। আমাকে দেখতেই পারে না।
সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে।ওর যন্ত্রনায় আমি কোনো কাজ করে পার পেতে পারি না।বোল্ড আউট করে দেয় আব্বু আম্মুর কাছে।
এই শাকচুন্নী কে মাঝে মাঝে বলি,, "বিয়ে করে যা ! এখানে পড়ে আছিস কেন,,,??
আপু অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। এই বয়সের বেশিরভাগ মেয়েদের বিয়ে হয়ে গেছে।
আমার বোন নাকি অনার্স শেষ করবে,,,আর ততদিন আমার ঘাড় মটকাবে,,?😥😥
ওকে বিয়ের কথা বললেই আমাকে ইচ্ছে মতো শাপ - শাপান্ত করে। তারপর আম্মুর কাছে নাকী সুরে নালিশ করে,, " আম্মু ! তোমার পাকনা মেয়ে আমার বিয়ে হলেই বাঁচে।
আমাকে সারাক্ষন বাসা থেকে তাড়ানোর ধান্দায় থাকে। আমি বিয়ের পর বাড়ি আসলে মনে হয় ও দরজা ও খুলবে না ! "
আম্মু ও আপুর নালিশ শুনে আমাকে মারতে তেড়ে আসে। মাঝে মাঝে বড় মেয়ের প্রতি আমার মায়ের এহেন স্নেহময়ী আচরণের কারণে আমার সন্দেহ হয়,,
সত্যি সত্যি কি আমাকে ব্রিজের নিচ থেকে পেয়ে এনেছে,,😱😱 (মনে মনে)
প্রসঙ্গ ঘুরাতে আমি দ্রুত আপুকে বললাম,,
আমি ; আরে না না,, এজন্য না তো।
আমিও পরশুদিন চলে আসবো তোদের কাছে এজন্য বললাম।
তুই চলে আসলে আর যাবি না,, আমার ও যাওয়া হবে না। তবুও চলে আসতে চাইলে আয়।
আমাকে সন্দেহ করে ঐ বাসায় থাকার দরকার নেই।
মনে ক্ষীণ আশা,,আপু আসবে না।
কন্ঠে জোর দিয়ে আরোও বললাম,,,,,
চলবে,,,
অচেনা এক কন্ঠের সুর
227
Views
4
Likes
1
Comments
4.3
Rating

সকল মন্তব্যগুলো (1)
very nice.