পাঁচ বছর পর

পাঁচ বছর পর
আজ দীর্ঘ পাঁচটা বছর পর প্রিয় মানুষ নীলাকে দেখলাম। তার দিকে তাকিয়ে আমি অনেক অবাক হয়ে গেলাম । কারন সে হুইল চেয়ারে বসে আছে ডাক্তারের চেম্বারের সামনে । ওর সাথে একটা মহিলা দাড়িয়ে আছে । মনে হয় ওর মা হবে । কিন্তু তার এ অবস্থা কেন ।

প্রচন্ড ঘামতেছে আর অস্থির হয়ে এ্যাটেন্ডেন্সকে বলতেছে একটু তাড়াতাড়ি করেন। পাঁচ বছর পর তাকে দেখে একটু থমকেই গিয়েছিলাম আর এমন জায়গায় দেখা হবে কল্পনাও করতে পারি নাই।

ওর অস্থিরতা দেখে আর থাকতে পারলাম না দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম পরক্ষণেই মনে পরলো সে চিনে ফেলবে তো আমায়। তাই দ্রুত পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম৷

কাছে গিয়ে বলবো আসুন আমার সাথে আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেলো।

আর পারছিলাম না দাড়ায় থাকতে। তখন নীলা বললো,,,,,,,

নীলাঃ কি হয়েছে আপনার? কিছু বলবেন?

ওর ভয়েস এতদিন পর শুনার পর পাগল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো চিৎকার দিয়ে বলি আমি তোমাকে এখনো ভালোবাসি নীলা । কেন সেদিন এলে না কিন্ত সেটা তো সম্ভব না ।

এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেম্বারে ঢুকিয়ে দিলাম । ওদের চেম্বারে ঢুকিয়ে দিলাম কারন ডাক্তার ছিলেন আমার দুলাভাই তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম। আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম ৷

কিছুক্ষণ পর বের হলো বের হয়ে নীলা বলতেছে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আজকে অনেক দেরী হয়ে যেতো।

তারপর চলে গেলো। আমিও একটা রিক্সায় করে বাসায় চলে আসলাম অঝোরে কান্না শুরু করলাম রুম আটকিয়ে । পাঁচ বছর আগের কথা গুলো অনেক মনে পড়ে যাচ্ছে ।

হঠাৎ একটা নোটিফিকেশন আসলো চেক করতে গিয়ে দেখি পাঁচ বছর আগে বন্ধ হওয়া আইডির সবুজবাতি জ্বলেছে সাথে একটা ছোট্ট ম্যাসেজ,,,,,

নীলাঃ তুমি কি মনে করেছিলে মাস্ক পড়লেই চিনতে পারবো না ।

এটা দেখার পর আরো জোরে চিৎকার করে কান্না করতে লাগলাম । কিছুক্ষণ পর নীলাকে আমিও মেসেজ করলাম,,,,

আমিঃ কেমন আছো নীলা ।

সাথে সাথে নীলা সিন করলো । দেখে মনে হচ্ছে সে আমার মেসেজেরই অপেক্ষা করতেছিলো । সাথে সাথে রিপ্লেই দিলো,,,,

নীলাঃ আলহামদুলিল্লাহ ভালো আছি । তুমি কেমন আছো ?

আমি অনেক কষ্ট আর অভিমান বুকে নিয়ে বললাম,,,,,

আমিঃ যেমন টা রেখে গিয়েছিলে তেমনিই আছি । তোমার হাসবেন্ট কে দেখলাম না সে কোথায় ?

নীলা দেখি শুধু মেসেজ সিন করে চুপ করে আছে । তারপর নীরবতা ভেঙে আমিই বললাম,,,,,

আমিঃ সেদিন কেন এলে না নীলা । আসবেই না যখন তাহলে ভালোবাসার মিথ্যা নাটক কেন করেছিলে । অনেক প্রশ্ন করার আছে । অনেক উত্তর জানার আছে তোমার কাছ থেকে ।

নীলাঃ আমি তোমাকে সব বলবো । কালকে কি আমার সাথে দেখা করতে পারবে ?

আমিঃ হুমম অবশ্যই পারবো । কারন অনেক কিছু তোমার থেকে শোনার আছে ।

নীলাঃ ওকে ।

বলেই ফোন রেখে দিলাম । নীলা আমার সাথে কেন এটা করলো আমার জানতেই হবে ।

আপনারা কিছুই বুঝতাছেন না তাই তো । নীলা আমার সাথে কি করেছে এটাই জানতে চান তাই তো । তাহলে চলুন ঘুরে আসি পাঁচ বছর আগের ফ্লাশব্যাক ।

ফ্লাশব্যাক,,,,,,,,,

চলবে,,,,,,,,,

জানি না ভালো লাগবে কি না প্রথম পর্ব তাই ছোট করে দিলাম । ভালো লাগলে পরের পর্ব দিবো । আর না হলে এখানেই বন্ধ করে দিবো । সবাই অবশ্যই জানাবেন । ধন্যবাদ ।
841 Views
33 Likes
3 Comments
4.7 Rating
Rate this:
(14)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
ERSHAD
24-Aug-2025, 06:29 AM

গল্পটি পড়তে ভালো লাগছে।

Reader photo
Neamule
19-Apr-2025, 11:29 AM

ভালো লাগলে

রাকিব হোসেন
রাকিব হোসেন
19-Apr-2025, 02:50 PM

Thank you

Reader photo
ফারিয়া
28-Oct-2024, 11:05 PM

অনেক সুন্দর হয়েছে গল্পটা