গল্পঃ অচেনা মেয়ে
পর্বঃ ০৩
লেখকঃ পলাশ
👇
👇
👇
এই মেয়ে তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সব জানে । কি করে এতো কিছু জানে । কে এই মেয়ে । সত্যিই আমাকে অনেক ভাবাচ্ছে,,,,,
এভাবে আরো অনেক কথা বলে ফোনটা রেখে দিলাম । রাতে তাড়াতাড়ি ডিনার করে গল্প লিখে শুয়ে পড়লাম ।
ফজরের আযান দিচ্ছে এমন সময় ফোনে মেসেজ আসলো । দেখি জান্নাতের ম্যাসেজ । লেখা ছিল,,,,,
জান্নাতঃ প্লিজ পিচ্চি টাহ ঘুম থেকে উঠে নামাজ আদায় করো ।
আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবলাম আজকে কলেজে গিয়ে খোঁজ নিবো কে এই মেয়ে,,,
আমি খুব ভোরে ঘুম থেকে উঠে অযু করে এসে নামাজ আদায় করলাম । তারপর ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম কিছুতেই আসলো না ।
তাই বাহিরে হাটাহাটি করতে গেলাম । বাসায় এসে দেখি আম্মু নাস্তা রেডি করছে । আম্মু আমাকে দেখে তো অবাক । যে ছেলেকে নয়টার আগে ডেকেও ঘুম থেকে তোলা যায় না । সে আজ ভোর ছয়টায় উঠছে ।
আম্মু কাছে এসে মাথায় হাত দিয়ে বললো,,,
আম্মুঃ জ্বর হয় নি তোর ।
আমিঃ আম্মু কি বলছো এগুলো ।
আম্মুঃ যে ছেলেকে নয়টার আগে ডেকেও ঘুম থেকে তোলা যায় না সে ভোর ছয়টায় কিভাবে উঠলো ।
আমিঃ তুমি বুঝবে না ।
বলেই আমার রুমে চলে গেলাম । এসে গোসল করে একেবারে কলেজের জন্য রেডি হলাম । এসে নাস্তা করলাম । তারপর কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম ।
কলেজে গিয়ে দেখি রানা,,জাহিদ,,ইমন সবাই আসছে । সবাই আড্ডা দিতাছে ।
রানাঃ কি রে দোস্ত কি খবর ।
আমিঃ এই তো আলহামদুলিল্লাহ । চল ক্লাসে যাবি না ।
রানাঃ হ্যাঁ চল সবাই ।
তারপর আমরা সবাই মিলে ক্লাসে গেলাম । ক্লাস শেষে আমরা সবাই ক্যাম্পাসে বসলাম । রানাকে ওই মেয়ের কথা সব খুলে বললাম ।
রানাঃ কি বলিস মামা । এই মেয়েতো তোর প্রেমে পড়ছে । তোর তো ইচ্ছে পূরণ হইছে । তুর তো ইচ্ছে তুই সিনিয়র মেয়ের সাথে প্রেম করবি ।
আমিঃ 🙈🙈
রানাঃ থাক আর লজ্জা পেতে হবে না । এখন মেয়েটাকে তো খুঁজে পেতে হবে ।
আমিঃ হুমম
ইমনঃ এই তোরা দেখ এই মেয়েটা কত সুন্দর । যদি প্রেম করতে পারতাম ।
আমরা সবাই মেয়েটার দিকে তাকালাম । আমি অবাক হয়ে গালে হাত দিয়ে সেদিনের কথা মনে করলাম । আরে এ তো প্রিন্সিপালের মেয়ে ।
আমিঃ সালা নজর দিস না থাপ্পড় না খেতে চাইলে ।
ইমনঃ কেন কি হইছে দোস্ত ।
আমিঃ এই মেয়ে কে জানিস ।
রানাঃ কে ?
আমিঃ আমাদের প্রিন্সিপালের মেয়ে । আমাদের অনেক সিনিয়র ।
ইমনঃ তুই কেমনে চিনলি ।
সেদিনের থাপ্পড়ের কথা ওদের বলতে চাচ্ছি না । তাই বললাম,,,,
আমিঃ সেটা তোদের জানতে হবে না ।
ইমনঃ দোস্ত আমি প্রেম করার আগেই ছ্যাকা টা খেয়ে গেলাম ।
সবাই হাহাহাহহা করে হেসে উঠলো ।
ইমনঃ আমি তবুও একটা চান্স নিতে চাই ।
আমিঃ সালা তোর মরার মাখনা গজিয়েছে ।
ও কারো কথা না শুনে একটা লাভ লেটার লিখলো আর তাকে দিতে গেল । দূর থেকে কি কথা হচ্ছে আমরা বুঝতে পারছি না । তবে শুধু বুঝা যাচ্ছে ইমন কাঁপছে আর আমার দিকে একবার আঙুল তুলে দেখিয়ে জোরে দৌড় দিল ।
বুঝলাম না কি হলো,,,,
তারপর মেয়েটা আমার দিকে আসতেছে । আমার অনেক ভয় লাগছে । এসেই মেয়েটি,,,,
মেয়েটিঃ এই পিচ্চি তুই নাকি এই লাভ লেটার দিতে বলেছিস ।
সালা আমার বন্ধুরা একেকটা কি হারামি রে । ও ফাসছে সাথে আমাকেও ফাঁসিয়ে দিয়েছে । ভাগ্য করে কয়েকটা বন্ধু পাইছি । (বির বির করে বললাম )
মেয়েটিঃ ওই বির বির করে কি বলছিস । সিনিয়র মেয়ে দেখলেই প্রেম করতে ইচ্ছে জাগে হুমম ।
আমিঃ গালে হাত দিয়ে বললাম সরি আর হবে না ।
মেয়েটিঃ গালে হাত দিয়েছিস কেন । হাত নামা ।
আমিঃ না । আপনি যদি আবার মারেন ।
মেয়েটিঃ মারবোই তো ।
বলেই একটা ঠাসস করে চড় মেরে চলে গেল । তবে এবার জোরে মারে নি । আসতে মারছে । মনে হয় শুধু গাল ছুঁয়ে দিল 🙈
ভাগ্যিস তখন কেউ ছিল না । একটু দৃরে নিয়ে গিয়ে মারছে । 😁
কিছুক্ষণ পর একটা মেসেজ আসছে,,,,মেসেজটা দেখে আমি তো অবাক । কারন মেসেজে লেখা ছিল,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,
অচেনা মেয়ে (পাট ৩)
397
Views
20
Likes
1
Comments
5.0
Rating

সকল মন্তব্যগুলো (1)
প্লিজ পরের পর্ব দেন। খুব দ্রুত