অচেনা মেয়ে (পাট ২)

পলাশ
পলাশ
লেখক
গল্পঃ অচেনা মেয়ে
পর্বঃ ০২
লেখকঃ পলাশ
👇
👇
👇
কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম । খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম । কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই । ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে ।

তাই ফ্রেস হয়ে একটু ছাদে গেলাম । সন্ধ্যায় লাইটের আলো সারা শহরকে জেগে রেখেছে । দেখতেই মনটা ভালো হয়ে গেল । অনেক্ষন ছাদে থাকার পর রুমে এলাম ।

সারাদিন ফেসবুকে যাই নি । তাই রুমে গিয়ে মেসেঞ্জারে ঢুকতেই অনেক জনের অনেক ম্যাসেজই টুং টাং করে এলো । এর মাঝে জান্নাতের ম্যাসেজ ও আছে ।

জান্নাতঃ ওই পিচ্চি আজকে তোমাকে ব্লাক টি শার্ট পড়ে অনেক কিউট লাগছে ।

আরে আজকে আমি ব্লাক টি শার্ট পড়ে কলেজে গেছিলাম সেটা ও কি করে জানলো । মনে মনে বললাম ।

আমিঃ আপনি কি করে জানলেন ।

জান্নাতঃ সেটা তোমাকে বুঝতে হবে না ।

আমিঃ আচ্ছা আপনি কি আমাদের কলেজেই পড়েন ।

জান্নাতঃ পিচ্চির মাথায় বুদ্ধি আছে তাহলে । হ্যাঁ আমি ওই কলেজের স্টুডেন্ট ।

আমিঃ আপনি কোন ইয়ার । কোন ডিপার্টমেন্ট ।

জান্নাতঃ সেটা আমি বলবো না । তবে আমি তোমার সিনিয়র । আচ্ছা একটা কথা বলি ।

আমিঃ হুমম বলেন,,,

জান্নাতঃ আমরা কি কিছুক্ষণ ফোনে কথা বলতে পারি । পিচ্চিটার ভয়েস শুনতে ইচ্ছে করছে ।

আমিও কেন জানি না করতে পারলাম না । কারন আমিও তার ভয়েসটা শুনতে ইচ্ছুক ।

আমিঃ আচ্ছা ঠিক আছে ।

জান্নাতঃ নাম্বার দাও ।

আমিঃ 01943762*

জান্নাত এক মিনিট পরেই ফোন দিলো । আমি রিসিভ করতেই,,,,

জান্নাতঃ হ্যালো আসসালামু আলাইকুম ।

কন্ঠ শুনেই আমি ক্রাশ খেয়ে গেলাম । কন্ঠ শুনে মনে হচ্ছে কোনো জান্নাতের পরী । আমার চুপ করে থাকা দেখে সে আবার বললো,,,,

জান্নাতঃ হ্যালো আসসালামু আলাইকুম ।

আমিঃ ও ও ওয়ালাইকুম আসসালাম ।

জান্নাতঃ কি ব্যাপার পিচ্চি তোতলাচ্ছো কেন,,,,কন্ঠ শুনে ক্রাশ খাইছো নাকি হাহাহাহহা ।

এই যাহ ও কেমনে জানলো,,

জান্নাতঃ কি হলো কথা বলো না কেন ?

আমিঃ না এমনি । যাইহোক আপনার কন্ঠ টা অনেক সুন্দর ।

জান্নাতঃ কেন পিচ্চির ভালো লাগছে বুঝি ।

আমিঃ জ্বি 🙈

জান্নাতঃ যাক তবুও ভালো লাগলো ।

আমিঃ আচ্ছা আপনি তো আমার ব্যাপারে অনেক কিছু যানেন । এখন আপনার সম্পর্কে কিছু জানান ।

জান্নাতঃ আমি শুধু জানতেই ইচ্ছুক জানাতে না ।

আমিঃ কেন

জান্নাতঃ এমনিই । তুমি নিজেই খুঁজে বের করবে । আচ্ছা একটা কথা বলি,,,

আমিঃ হুমম বলেন ।

জান্নাতঃ তুমি পিচ্চি হলেও অনেক দুষ্টু আছো ।

আমিঃ হাহাহা কেমনে বুঝলেন,,,

জান্নাতঃ দুষ্টু না হলে কি আর তোমার মেয়েদের আট্রাকটিভ জায়গা ওই টা হয় ।

আমিঃ ওই টা কি ।

জান্নাতঃ নাভি 🙈 । তুমি সত্যিই অনেক দুষ্টু ।

আমিঃ এটা দুষ্টু না । এটাকে বলে রোমান্টিক মানুষ । আর আমার যদি ওই জিনিস ভালো লাগে সেটা আমি কি করবো । আচ্ছা আপনি কি করে জানলেন ।

জান্নাতঃ সেটা তোমাকে বলতে যাবো কেন,,,,?

এই মেয়ে তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সব জানে । কি করে এতো কিছু জানে । কে এই মেয়ে । সত্যিই আমাকে অনেক ভাবাচ্ছে,,,,,

চলবে,,,,,,
413 Views
20 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(9)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
jonaki
04-Jun-2024, 09:38 AM

khub Valo

পলাশ
পলাশ
11-Jun-2024, 06:59 AM

ধন্যবাদ স্যার

Reader photo
মোঃ ইমামুল মুরসালিন
03-Jun-2024, 07:45 PM

ওই তো আমি বুঝতে পারছি না

পলাশ
পলাশ
11-Jun-2024, 07:00 AM

ধন্যবাদ স্যার