এবার শেখর শুনিতে পাইল, বই খানা একপাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে?
ললিতা একটুখানি রুস্টভাবে বলিল, এতক্ষনে বুঝি কানে গেল?
আমরা থিয়েটারে যাচ্ছি যে!
শেখর বলিল, আমরা কারা?
আমি, আন্নাকালী, চারু বাংলার ভাই, চারুবালা, তার মামা__ মামাটি কে?
ললিতা বলিল, তার নাম গিরীনবাবু! পাঁচ -ছদিন হল মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন,
এখানে বি. এ. পরিবেন __ বেশ লোক সে__বাঃ নাম , নাম। , পেশা__ এ যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি।
তাতেই তার পাঁচদিন মাথার টিকিটি পর্যন্ত দেখতে পাইনি __তাস খেলা হচ্ছিল বোধ করি?
হঠাৎ শেখরের কথা বলার ধরন দেখিয়া ললিতা ভয় পাইয়া গেল।
সে মনেই করে নাই এরূপ একটা প্রশ্নও উঠিতে পারে , সে চুপ করিয়া রহিল।
শেখর বলিল ,এ কদিন তাস চলছিল, না?
ললিতা ঢোঁক গিলিয়া মৃদুস্বরে কহিল, চারু বললে যে!
চারু বললে? কি বললে?
বলিয়া শেখর মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল।
একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে __ আচ্ছা যাও।
ললিতা গেল না। সেখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিল।
পাশের বাড়ির চারু বালা তাহার সমবয়সী এবং সেই। তাহারা ব্রাক্ষন ।
শেখর ঐ গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত ।
গিরিন পাঁচ সাত বছর পূর্বে কিছু দিনের জন্য একবার এখানে আসিয়াছিল।
এতদিন বাকিপুরে পড়িত , কলিকাতায় আসিবার প্রয়োজন নাই আসেও নাই ।
তাই শেখর তাহাকে চিনিত না।
ললিতা
পরিণীতা
45
Views
0
Likes
0
Comments
0.0
Rating

কোন মন্তব্য নেই