নেক্সট এক্সাম...
দিনটা ছিল মেঘলা, আগের দিন রাতে বৃষ্টি হওয়ার কারনে রাস্তাঘাট ভেজা ছিল। এক্সাম হলে গিয়ে দেখে ছেলেটি আগে থেকেই চলে এসেছে গোলাপের বান্ধবীর সাথেই কথা বলছে, গোলাপ গিয়ে তার মতো করে বসে পরে .. এক্সাম শুরু হয় ছেলেটি আবার ও একটি উত্তরের জন্য জিজ্ঞেস করে কিন্তু গোলাপ তার ডাকে সাড়া দেয় না, ছেলেটি এবার কিছুটা বিরক্তবোধ হয়ে মেয়েটার হেজাব ওরনা তে কলমের কালি দিয়ে খুঁচিয়ে ডাকতে থাকে, তারপরও মেয়ে ঠিক পাচ্ছিল না, কিছুখন পরে মেয়েটি একটি প্রশ্নের উত্তর পাচ্ছিল না পর সে কি করবে ভেবে না পেয়ে সেই ছেলেটিকে ডাকে..
গোলাপ : এই যে শুনছেন, আমাকে এই উওর টা বলবেন প্লিজ ?
ছেলে : হুম, বলুন..
গোলাপ : আমাকে বলে দিন যদি পারেন এই উওরটা ।
ছেলে :হুম। পারি..
তারপর সঠিক ভাবে তার উপর বলে দেয়।
গোলাপ খুশি হয় ব্যাপারটা দেখে...
এক্সামের নাম ডাকা খাতার মধ্যে থেকে ছেলেটার নাম জানতে পারে গোলাপ,
আজকের পরীক্ষা শেষে মেয়েটি ছেলেটির নাম জিজ্ঞাসা করে যদিও ছেলেটির নাম আগে জেনেছিল,
গোলাপ : ধন্যবাদ আজকে উত্তরটা বলে দেওয়ার জন্য । আপনার নাম তো বলনেন না ?
ছেলে : হুম আমার নাম শরিফ ।
গোলাপ : আচ্ছা , নেক্সট এক্সাম ভালো করে পড়বেন, আমিও ভাল করে পড়ে আসবো।
সেই দিন এভাবেই শেষ হয় পরীক্ষাটা।
পরবর্তী দিন ..
এভাবে মেয়েটিকে ছেলেটি এবং ছেলেটি মেয়েটি কে পরীক্ষার হলেও অনেক ভাবে হেল্প করে...
পরবর্তী পরীক্ষা..
গোলাপ হঠাৎ দেখে চমকে যায় তার ফাইলের মধ্যে কি যেন কাগজ, সে ভয়ে বের করতে পারে না, যদি স্যার দেখে তাহলে তাকে তো হল থেকেই বের করে দিবে, গোলাপ ভাবছিল ফাইলের মধ্যে সে ভূল করে কোন কাগজ নিয়ে আসছে, যদিও সে কোন দিন নকল করবে না..
তার মধ্যে তো এতোটা সাহস ও নেই যে সে নকল করবে কিন্তু ভয়ে সে ফাইলটা বেরও করতে পারছে না..
আমার লেখা গল্পের সিরিজটি ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী অংশটি আসার সাথে সাথেই পড়তে পারবেন ধন্যবাদ...
একটি অপূর্ণ ভালবাসা
257
Views
3
Likes
1
Comments
4.0
Rating

সকল মন্তব্যগুলো (1)
onk valo golpo porer part den