• আমাদের ছবিতে/পোস্টে কেউ লাইক/রিয়্যাক্ট দিলে শরীরের ভেতর সেরোটোনিন দৌড়াতে থাকে যা আনন্দের অনুভূতি দেয় এবং আমরা নেশাগ্রস্তের মতো আনন্দ পেতে থাকি। মজার ব্যাপার- ৯০% লাইক ই লোক দেখানো; কেননা এটা দিতে বাড়তি কোনো কষ্ট হয় না।
• আমরা আরামদায়ক ব্যাপারগুলোর সঙ্গে থাকতে পছন্দ করি, যেমন : facebook youtube। আর যা আরামদায়ক নয়, তা থেকে সচেতন ভাবে দূরে থাকার চেষ্টা করি, যেমন:
ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, বই পড়া।
• আগামী এক বছরে নিজের ইতিবাচক পরিবর্তন দেখতে চাইলে চিপসের বদলে কলা কিনুন, মোবাইলে গেম খেলার পরিবর্তে এক্সারসাইজ করুন, ইউটিউবে নাটক-সিনেমা বাদ দিয়ে জ্ঞানের কিছু শিখুন এবং বই পড়ুন।
• বারংবার আপনার পোষ্টের লাইক চেক করা অথবা স্ট্যাটাসের ভিউ দেখতে থাকাটা মস্তিষ্কের জন্য সিগারেটের থেকে অনেক বেশি ক্ষতিকর!
• আজকাল মা-বাবারা সন্তানদের হাতে স্মার্টফোন/ট্যাবলেট তুলে দিচ্ছেন যেন তারা দুষ্টুমি না করে। কিন্তু তারা এটা বুঝতে পারেন না যে, এটা মাদকাসক্তের চেয়েও খারাপ।
• জীবনে ব্যর্থতার জন্য কখনো দায়ী করেছেন বাবা দরিদ্রতাকে, বন্ধুর স্বার্থপরতা কে, সিস্টেমকে, বসকে, কলিগকে, অফিসকে অথবা সমাজকে। কিন্তু যাকে দায়ী করা দরকার ছিল, সেই নিজেকে কখনো দায়ী করেছেন!
• রাতে পরিবারকে সময় দেওয়া অথবা পড়াশোনা করার সময় আপনার স্মার্টফোনটা কে এয়ারপ্লেন মোডে ড্রয়ারে রেখে দিন।
• মানুষের সবথেকে বড় অসুস্থতা হচ্ছে অজুহাত। এ কারণে অনেক সক্ষম ব্যক্তি নিজেদের সক্ষমতা থাকা সত্ত্বেও সেরাটা দিতে পারছেন না।
• প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন- 'আমি সফল হতে চাই, কিন্তু তার জন্য কি কি ত্যাগ করেছি?নতুন কি কি কাজ করছি আর কোথায় সময় ব্যয় করছি?
• অধিকাংশ মানুষই কি করতে হবে তা জানে, কিন্তু খুব কম মানুষই তাই করে যা তারা জানে।
সাফল্যের চিন্তাধারা (২)
438
Views
18
Likes
3
Comments
3.8
Rating

সকল মন্তব্যগুলো (3)
ai golpo te poray ami bujlam phone ar peconay somoy bay na koray porasunar peconay somoy bay kortay hobay nijaykay onek porri botton kortay hobay.
Mass-allaha onak valo hosea,onak onak subo kamona roilo👌🪩🫀
অনেক সুন্দর হয়েছে আমি এরকম গল্পসমাহার অনেক বেশি বেশি পেতে চাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম