ছদ্মবেশী লেখক (পর্ব ৫)

পলাশ
পলাশ
লেখক
গল্পঃ ছদ্মবেশী লেখক ।
পর্বঃ ০৫
লেখকঃ পলাশ
"
"
আমিঃ আপনি মানুষ নাকি অন্য কিছু । একটা মানুষ কে করে এতোটা ঘৃণা করতে পারে হ্যাঁ । আমরা গ্রামের মানুষ বলে কি আর মানুষ নই । নাকি মানুষকে মানুষ বলে মনে করেন না । আপনার রূপ আর টাকার গরমে সব কিছু বিচার করবেন না প্লিজ । আজ আপনার এগুলো আছে কাল নাও থাকতে পারে । মানুষকে একটু ভালোবাসতে শিখুন ।

বলেই হনহন করে চলে আসলাম সেখান থেকে । তারপর রিকশায় করে বাসায় চলে আসলাম ।

ভাবলাম একমাসের মতো আর কলেজে যাবো না । এই এখমাস ফেসবুকে অনিয়া আর তানহার সাথেও কথা বলি,,,,,

একদিন অনিয়া এর সাথে কথা বলার সময়,,,,

আমিঃ অনিয়া বিশ্বাস করো সেদিন আমি এরকম করি নি ।

অনিয়াঃ তোমার আমাকে বলতে হবে না । আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি তুমি এরকম করতেই পারো না ।

ওর কথা শুনে সত্যিই অবাক হয়ে যাই । কিভাবে একটা মানুষ এতোটা বিশ্বাস করতে পারে ।

তানহাও মেসেজ দিয়েছে,,,,

তানহাঃ আচ্ছা তুমি তো আমার ভালোবাসার রিপ্লেই দিলে না ।

আমিঃ আমি সরাসরিই দিবো ।

তানহাঃ তাই নাকি । তাহলে কবে দেখা করবে বলো ।

আমিঃ খুব শীঘ্রই ।

তাদের সাথে প্রতিদিন কথা হতো । এভাবেই চলে গেল একমাস । ভাবছি কাল কলেজে যাবো । তাই সেই রাতেই ফেসবুকে আমার আসল স্টাইলিশ পিকচার প্রোফাইল পিক দিলাম ।

সাথে সাথে তানহা Wow রিয়াক্ট দিয়েছে আর বলছো তুমি 😲😲

আর অনেক মেসেজ ও দিয়েছে । তুমিই সেই Dreamless Boy,,,,রাইটার পলাশ । সরি সহ আরো অনেক কিছু । কিন্তু আমি সিন ই করি নি ।

ফোন রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম । খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম । কিন্তু আজ আর ক্ষ্যাত হয়ে কলেজে যাই নি ।

অল স্টাইলিশ হয়ে যাচ্ছি । দেখে রিয়া বলতেছে,,,,,

রিয়াঃ কি ব্যাপার ভাইয়া আজকে হিরো হয়ে যাচ্ছিস যে । ক্ষ্যাত মার্কা চেহারা কই ।

আমি শুধু মুচকি হেসে আজকে বাইক নিয়ে চলে গেলাম কলেজে । আজকে তবুও আসতে একটু দেরীই হয়ে গেছে । ক্লাস ও শুরু হয়ে গেছে । তাই বাইক পার্ক করে তাড়াতাড়ি করে ক্লাস রুমের দরজায় দাঁড়িয়ে বললাম,,,,,

আমিঃ মে আই কাম ইন স্যার ।

স্যারঃ কাম ই....................

স্যার বলবে কি আমার দিকে হা করে তাকিয়ে আছে । আবার বললাম,,,,

আমিঃ স্যার আসবো,,,?

স্যারঃ তুমিইইই

আমিঃ জ্বি স্যার আপনাদের সেই ক্ষ্যাত গাঁইয়া ছেলেটা ।

স্যার একটু সংকোচ বোধ করে বললেন,,,,,

স্যারঃ এসো ।

আমি ঢুকতেই সব স্টুডেন্ট আমার দিকে হা করে তাকিয়ে আছে । মনে হয় ভূত দেখছে । বিশেষ করে তানহা আর ছেলেগুলো অবাক হয়ে দেখছে ।

আমি পিছনের সিটে গিয়ে বসে পড়লাম । শুধু অনিয়াকে ইশারায় একবার হায় বলেছি । তারপর ক্লাসে মনোযোগ দেই ।

ক্লাস শেষে তানহা আমাকে মেসেজ দিলো আজকেই তুমি আমার ভালোবাসার কথা সবার সামনে রিপ্লেই দিবে প্লিজ ।

আমি মেসেজ দেখে শুধু মুচকি হাসলাম । তারপর অনিয়া এর হাত ধরে ক্লাসের সামনে নিয়ে গিয়ে হাঁটু গেড়ে একটা রিং সামনে নিয়ে বললাম,,,,

আমিঃ Will You My Life Partner Mim,,,, ভালোবাসি অনিয়া । খুব খুব খুব বেশিই ভালোবাসি তোমাকে ।

অনিয়া সহ পুরো ক্লাসের সবাই অবাক হয়ে দাড়িয়ে গেছে । অনিয়া আর নিজের ইমোশন কে লুকাতে পারলো না ।

অনিয়াঃYes I Will,,,,

বলেই খুশির কান্না কেঁদে খুব জোরে এসে সে আমার বুকের সাথে জড়িয়ে গেল । আমিও তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম । এভাবে অনেক্ষন থাকার পর ছাড়লাম ।

তারপর তানহার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে । অনেক জোরে আমাদের কাছে এসে বললো ।

তানহাঃ এসব কি নাটক হচ্ছে ।

আমিঃ কেন দেখতে পাচ্ছেন না ।

তানহাঃ আমি কি বললাম আর তুমি কি করলে ।

আমিঃ আমার যা সঠিক মনে হয়েছে আমি সেটাই করছি ।

তানহাঃ দেখো এসব নাটক বাদ দাও । আর তোমার সাথে আগে যেসব করছি তার জন্য সরি ।এখন এইভাবেই আমাকে প্রোপোজ করো ।

আমিঃ নাটক আমি করছি না । নাটক আপনি করছেন । আমি আপনার মতো অহংকারীকে কখনোই ভালোবাসবো না ।

তানহাঃ আমার মধ্যে কি নেই যা ওর মধ্যে আছে ?

চলবে,,,,,,,,,,,

গল্পতে ভালো সাপোর্ট না পেলে গল্প আর আপলোড করব না

পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ।
168 Views
8 Likes
4 Comments
4.4 Rating
Rate this:
(5)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (4)

Reader photo
A S Barbhuiya
07-Apr-2024, 09:02 PM

next part den

Reader photo
আনসারা বিবি
07-Apr-2024, 03:46 PM

প্লিস পরের পার্ট আপলোড করুন

Reader photo
খুরশিদা
06-Apr-2024, 10:04 AM

পরের পর্ব দেন

Reader photo
Sadiya Sultana
06-Apr-2024, 06:09 AM

খুব ভালো লেগেছে পরের পর্ব দেন