দিন দিন ওর পাগলামিও বাড়তেছিল, আমিও আর ওকে ফিরিয়ে দিতে পারতেছিলাম না, কি এক আজব পরিক্ষা আমি নিজেই ওকে ভালোবাসি, অথচ আমারই ভালোবাসার মানুষ আমাকে চাইতেছে আর আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে ……
কিছু দিন এভাবে কাটে , আর আজকে আমার আরে চাচাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠান, অনুষ্ঠান উপলক্ষে সবাই শাড়ী পড়েছে, একেক জন একেক সাজে সেজেছে, পিছন ফিরে তাকাতেই দেখি আলবি লাল শাড়ী পড়ে হেটে আসতেছে, দেখে যেন মনে হচ্ছিল আকাশ থেকে পরি নেমে এসেছে, অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম,
আলবি আমার কাছে এসেই বলল এইযে বান্দরের জামাই, কি দেখ এভাবে, আমি বললাম তকে দেখি, আলবি বলল আমাকে কি দেখ, আমি বললাম তর মত একটা বান্দর সামনে দিয়ে হেটে যাচ্ছে দেখব না, ও বলল আজকেও, যাও তোমার সাথে আর কথাই বলব না,
এটা বলেই আলবি সামনে গিয়ে একটা ছেলের সাথে কথা বলতে লাগল, ওর সাথে ছেলেটাকে কেন জানি না মানতে পারছিলাম না, ওকে পাশে ডেকে এনে বললাম ওই ছেলেটা কে, ওর সাথে তুই হাটাহাটি করবি না, আলবি বলল কেন তোমার কি আমি ওর সাথে হাটলে,
আমি বললাম কিছু না তুই এই ছেলের সাথে হাটতে পারবি না, ও বলল তুমি ত আমাকে ভালোইবাস না আমি ওর সাথে হাটলে তোমার সমস্যা কি, আমি ওর সাথে হাটবোই আমি আবারও ইকটু রেগে ওকে বললাম তুই হাটতে পারবি না, তারপর আলবি বলল তাহলে বল তুমি আমায় ভালোবাস,
আমি বললাম হ্যা ভালোবাসি, তুই ওর সাথে হাটতে পারবি না তখন আলবি বলল আরেকবার বল , আমি বললাম হ্যা আমি তোকে ভালো বাসি,আর তুই আমার ফিউচার, তখন ও কিছু না বলে চলে গেল, পরে জানতে পারি ঐ ছেলেটা ওর ফুফাতো ভাই ছিল।
তারপর থেকে আমাদের সম্পর্ক চলতে থাকে, কয়েক বছর কেটে যায় ও এখন ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী আর আমি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র , ইতোমধ্যে আমাদের বাড়িতে ওর আর আমাদের সম্পর্কের কথা জানাজানি হয়ে গেছে, ওর বাবা ওকে জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বলতেছে, আর আমাকে
অনেক হুমকি দিচ্ছে আমার জীবন বড়বাদ করে দিবে এটা সেটা, তবে আমরা কিছু বলতে পারি নি, কারন ওদের মতো টাকা পয়সা ত আর আমার নেই, তবে আমার সব থেকে ভালো লেগেছিল যে বিষয়টা আলবি নিজে ওর বাবাকে বলেছে যে তুমি যদি অন্য জায়গাই আমাকে বিয়ে না দাও তাহলে আমি নিজে তোমার সামনে মরব, আর যদি ওর বিয়ে দিতে না চাও তাহলে আমি ওর সাথে পালিয়ে যাব,
এসব শুনে ওর বাবা বলে যে তুই ওর সাথে কি দেখে পালাবি, ওর না আছে টাকা না আছে বড়ি এমনকি ওর ভালো ঘরও নেই, আর তুই যদি এর পরও ওকে বিয়ে করতে চাস তাহলে আমি যে তর বাবা এটা ভুলে যাবি কোনদিনও আমার সামনে আসতে পারবি না,
চলবে……
চাচাতো বোন যখন বউ (পর্ব ২)
1.82K
Views
23
Likes
2
Comments
3.6
Rating

সকল মন্তব্যগুলো (2)
khub je Jeff fee great HGTV
Nice 👍