(১ম পর্বের পর থেকে........)
রেডি হয়ে নিচে নেমে আসতেই আমায় আমার মা একটু কড়া গলায় বলতে লাগলেন-
মা: লাট সাহেবের ঘুম ভাঙলো তাহলে! ঘুম থেকে উঠেই আবার কোথায় যাওয়া হচ্ছে শুনি!
আমি: মা, বাইরে একটু কাজ ছিল আমার।
মা: ওসব কাজ টাজ পরে হবে! "আগে খাবার টেবিলে গিয়ে বোস, " আমি তোকে খেতে দিচ্ছি।
আমি: মা আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব।
মা: চুপ, যা বলছি তাই কর।
এখন কি আর করার মা যখন বলেছেন তখন আমায় খেয়েই বেরোতে হবে নইলে আমাকে ছাড়বেন না।....
মায়ের কথা অনুযায়ী আমি ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মা এক প্লেট ভাত আর একটা বাটিতে করে মুরগির মাংসের তরকারি নিয়ে এলেন। তা দেখে আমি কিছুটা বিরক্ত হয়ে মাকে বললাম-
আমি: মা এই সাত সকালে আমি ভাত খেতে পারবো না! হালকা নাস্তা থাকলে দাও, নইলে আমি উঠলাম।
মা: এই একদম চুপ, আর একটা কথাও নয়। "বেলা দশটায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খুঁজছিস" এখন কোন ব্রেকফাস্ট হবে না!
চুপচাপ বসে মুরগির মাংসের তরকারিটা দিয়ে ভাতগুলো খেয়ে নে। যতক্ষণ না পর্যন্ত তুই সবগুলো ভাত খাচ্ছিস ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়ছি না। এই আমি এখানে বসলাম।
এই বলে মা একটা চেয়ারে বসে পড়লেন। মা'র সাথে কথা বাড়িয়ে এখন কোন লাভ নেই। তাতে অযথা সময় নষ্ট হবে। আধ ঘন্টার মধ্যে তিথি আমাকে পার্কে গিয়ে হাজির হতে বলেছে,, নইলে সে আবার রাগ করতে পারে!
তাই আমি মাংসের তরকারিটা ভাতের প্লেটে ঢেলে দিয়ে তাড়াহুড়ো করে খেতে আরম্ভ করে দিলাম। যদিও এখন আমার খাওয়ার কোন ইচ্ছে নেই।
আমার খাওয়ার এত তাড়াহুড়ো দেখে ম্লান হেসে মৃদু গলায় বললেন-
মা: হ্যাঁ রে অরণ্য, তুই কি এমন কাজ করতে যাবি যে তোর হাতে কটা ভাত খাওয়ারও সময় নেই।
মায়ের কথাটা আমি শুনতে পেলাম ঠিকই কিন্তু কোন উত্তর দিলাম না। আমি প্রেম করতে যাচ্ছি তাই এত তাড়াহুড়ো এই কথা কি মাকে বলা যায় নাকি!
বেশ কিছুক্ষণ পর আমার ভাত খাওয়া শেষ হলো। হাত ধুয়ে চেয়ার থেকে উঠতে যাব, এমন সময় মা হঠাৎ বলে উঠলেন-
(পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন! আমি নতুন লেখক তাই জানিনা কেমন লিখছি। যদি
এই গল্পের পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন)
মামাতো বোন যখন রোমান্টিক বউ (পর্ব ০২)
930
Views
40
Likes
6
Comments
4.9
Rating

সকল মন্তব্যগুলো (6)
অসাধারণ
অসম্ভব সুন্দর একটা গল্প
খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব সুন্দর লিখেছেন ❤️❤️❤️❤️
অসাধারণ লিখেছেন 👏👏👏👍
চমৎকার
খুব সুন্দর।