গল্পঃ ছদ্মবেশী লেখক ।
পর্বঃ ০৪
লেখকঃ পলাশ
"
"
আমিঃ কিছু মনে করবেন না । আমার ছোটবোন একটু এমনি । আমাকে কেউ কিছু বললে সহ্য করতে পারে না । আর মন খারাপ করবেন না ।এসব ভুলে যান কেমন । আমরা চলি তাহলে ।
বলে রিয়াকে নিয়ে ওখান থেকে চলে আসতে লাগলাম । মনে মনে অনেক হাসতে লাগলাম আর বললাম,,,,,
আমিঃ একদম উচিত শিক্ষা হইছে ।
পেছন থেকে তানহা বলতে লাগল,,,,,,,
তানহাঃ এর প্রতিশোধ আমি নিবোই । তা না হলে আমার নাম তানহা না।
আমিঃ ওই ফাজিল মাইয়ার সাথে ঝগড়া লাগানোর কি দরকার ছিল?
রিয়াঃ আমি ঝগড়া লাগাইছি নাকি ও লাগাইছে ?
আমিঃ ও খারাপ হলে কি তুই ও খারাপ হবি ?
রিয়াঃ যে যেমন ব্যবহার করবে তারসাথে তেমন ব্যবহার করবো সে যেই হোক না কেন । আর দেখলি না মেয়েটা আমাদের দুজনকে নিয়ে কি সব বাজে কথা বলল । এজন্য লাগাইছি কয়েকটা ।যাতে সারাজীবন আমাকে মনে রাখে ।
আমিঃ হইছে এখন চুপ করে বাইকে বস । বাসায় যেতে হবে।
রিয়া আমার কথা শুনে বাইকে বসলো । আমি রিয়াকে নিয়ে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম।
তারপর রাতে খাওয়া দাওয়া করে ফেসবুকে ঢুকলাম গল্প দেয়ার জন্য । গল্প দিয়ে একটু ম্যাসেজ আর কিছু কমেন্টস চেক করতে লাগলাম । তার মধ্যে দেখি অনিয়া আর তানহাও মেসেজ করছে ।
তানহাঃ হাই । কেমন আছেন । কি করেন ?
আমিঃ কিছু না । আপনি কেমন আছেন ?
তানহাঃ আলহামদুলিল্লাহ ভালো ।
আমিঃ কেমন ভালো তা তো জানিই । থাপ্পড় টা কেমন লাগছে চাঁদু (মনে মনে)
তানহাঃ আচ্ছা একটা কথা বলবো কিছু মনে করবেন না তো ।
আমিঃ জ্বি বলেন ।
তানহাঃ আসলে আমি খুব স্ট্রেইড ফরয়ার্ড মেয়ে । মনে যা আসে তাই ই বলি । তোমার গল্প পড়ে আমি তোমার প্রেমে পড়ে গেছি । সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি ।
আমি তো হা করে মেসেজের দিকে তাকিয়ে আছি । কি বলবো কিছু বুঝতে পারছি না ।
তানহাঃ কি হলো বলেন ।
আমিঃ আপনি তো আমাকে কখনো দেখেন ই নি ।
তানহাঃ তো কি হইছে তবুও আমি তোমাকে ভালোবাসি । চেহারা আমার কাছে মেটার করে না ।
আমিঃ সেটা তো আমি বুঝতেই পারছি । আমি ক্ষ্যাত সেজে থাকলে আমি সাথে কি আচরন করেন আপনি (মনে মনে) ।
তানহাঃ কি হলো আমার কথার রিপ্লেই দেন ভালো বাসেন কি না ।
আমিঃ ভেবে দেখবো । ভালো থাকেন । আল্লাহ্ হাফেজ ।
তারপর অনিয়া এর সাথেও কথা বললাম । তার কথাতে জানতে পারলাম সেও আমার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ে । শহরে বড় হলেও কিন্তু তার কোনো অহংকার নেই তানহার মতো ।
এভাবে তাদের সাথে কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম । পরের দিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাটাহাটি করে আসলাম । তারপর এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সেই ক্ষ্যাত সেজে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম ।
কলেজে ঢুকে অনিয়া এর সাথে একটু আড্ডা দিলাম । অনিয়া বললো,,,,,,,
অনিয়াঃ আচ্ছা অনিয়া একটা কথা বলি,,,
আমিঃহুমম বলো ।
অনিয়াঃ না থাক ।
আমিঃ আরে সমস্যা নেই বলো ।
অনিয়াঃ না থাক পরে কোনো এক দিন বলবো ।
আমিঃ ওকে । চলো ক্লাসে যাই । তারপর আমরা ক্লাসে চলে যাই ।
আমি জানি অনিয়া কি বলবে । অনিয়া ও আমাকে অনেক ভালোবাসে । তার কথা বার্তা আচরনে বুঝা যায় । কিন্তু বলতে ভয় পায় যদি ফ্রেন্ডশীপটা নষ্ট করে দেই আমি ।
ক্লাসে এসে দেখি তানহা আর ছেলেগুলো আগেই এসে বসে আছে । আমি একদম পিছনে গিয়ে বসলাম । তানহা ছেলেগুলোকে কি যেন একটা ইশারা দিলো । আর ওরাও সায় দিলো ।
কিছুক্ষণ পরেই স্যার এসে ক্লাস নিতে শুরু করলো । ক্লাসের মাঝখানে হঠাৎ তানহা উঠে স্যার কে বললো,,,,,
তানহাঃ স্যার পিছনের ওই ছেলেটা এই কাগজ ছুঁড়ে মেরে বাজে ইঙ্গিত করছে ।
তানহার আঙুল টা আমার দিকেই তোলা ।
এটা বলেই তানহা ন্যাকা কান্না শুরু করে দিলো । আমি তো শুধু অবাক হয়ে দেখছি । কি হচ্ছে এসব । তারপর স্যার বললো,,,,,
স্যারঃ এই ছেলে এসব কি লিখেছো তুমি তানহা কে ।
আমিঃ স্যার আমি এগুলো লিখি নি ।
স্যারঃ চুপ করো বেয়াদপ ছেলে । দোষ করে আবার মুখে মুখে তর্ক করো । তাহলে কী তানহা মিথ্যা কথা বলছে । ক্ষ্যাত একটা ছেলে । জানি না কোন বস্তি থেকে এরা উঠে আসে ।
এভাবে স্যার আমাকে দাঁড়ানো অবস্থায় অনেক অপমান করে । আর পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখে । আমি তানহার দিকে তাকিয়ে দেখি সে হাসছে । তার মানে আমাকে অপমান করার জন্যই সে এই নাটক টা করেছে ।
তারপর স্যার চলে গেলে সেই ছেলেগুলোকে দিয়েও আমাকে অনেক মার খাওয়ায় । তারপর আমার কাছে তানহা এসে বলে,,,,,,
তানহাঃ দেখ আমার সাথে লাগার শাস্তি । কালকের ঘটনার প্রতিশোধ নিলাম । আমি আবার কোনো জিনিস বেশিক্ষণ রাখি নি । সুদে আসলে পরিশোধ করিয়ে দেই ।
বলেই হাসতে হাসতে চলে যেতে লাগলো । তারপর আমি বললাম,,,,,,
আমিঃ দাঁড়ান ।
তানহাঃ বল কি বলবি । তবুও তোর তেজ কমে নি ।
আমিঃ আপনি মানুষ নাকি অন্য কিছু । একটা মানুষ কে করে এতোটা ঘৃণা করতে পারে হ্যাঁ । আমরা গ্রামের মানুষ বলে কি আর মানুষ নই । নাকি মানুষকে মানুষ বলে মনে করেন না । আপনার রূপ আর টাকার গরমে সব কিছু বিচার করবেন না প্লিজ । আজ আপনার এগুলো আছে কাল নাও থাকতে পারে । মানুষকে একটু ভালোবাসতে শিখুন ।
বলেই হনহন করে চলে আসলাম সেখান থেকে । তারপর রিকশায় করে বাসায় চলে আসলাম ।
চলবে,,,,,,,,,,,
পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ।
ছদ্মবেশী লেখক (পর্ব ৪)
172
Views
9
Likes
0
Comments
4.5
Rating

কোন মন্তব্য নেই