ছদ্মবেশী লেখক (পর্ব ২)

পলাশ
পলাশ
লেখক
গল্পঃ ছদ্মবেশী লেখক ।
পর্বঃ ০২
লেখকঃ পলাশ
"
"
রাতে শুয়ে ফেসবুকিং করার সময় একটা মেসেজ আমার চোখকে ছানা বড়া করে তোলে । কারন,,,,,,,

কলেজের সেই থাপ্পড় মারা মেয়েটি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট + মেসেজ রিকোয়েস্ট দিয়েছে । মেসেজে লেখা ছিল,,,

মেয়েটিঃ ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান । আপনার গল্পগুলো আমার অনেক ভালো লাগে । আমি রিপ্লেই এর আশায় রইলাম । প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট টা একসেপ্ট করেন ।

দেখলাম তানহা নামে আইডিটা । তার মানে মেয়েটির নাম তানহা । আমার আইডিতে আমার পিক দেয়া নেই তাই হয়তো সে চিনতে পারে নি ।

তাই একসেপ্ট করেই ফেললাম । আর সাথে মেসেজ আসলো ধন্যবাদ পলাশ ।

আমি শুধু সিন করলাম ।

তারপর আবার মেসেজ দিলো,,,

তানহাঃ আচ্ছা আপনার বাসা তো নাল্লাপাড়া তাই না ।

আমিঃ জ্বি ।

তানহাঃ আমার বাসাও নাল্লাপাড়া। সত্যি বলতে আমি আপনার গল্পগুলোর প্রেমে পড়ে গেছি । আপনার সাথে আমার দেখা করা অনেক ইচ্ছে ।

আমিঃ শুকরিয়া । ভাগ্যে থাকলে কখনো দেখা হতেও পারে । ভালো থাকবেন । আল্লাহ্ হাফেজ ।

মনে মনে ভাবলাম প্রতিদিন ই দেখা হবে ।

তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম । পরের দিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাটাহাটি করে আসলাম । তারপর নাস্তা করে সেই ক্ষ্যাত সেজে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম ।

কলেজে ঢুকতেই দেখি তানহা মেয়েটা আর আমাকে লাথি মারা সেই বখাটে ছেলেগুলো আড্ডা দিতেছে আর হাসাহাসি করতেছে ।

আমকে দেখেই বললো,,,,,

ছেলেটিঃ এই ক্ষ্যাত গাঁইয়া এদিকে শোন ।

আমি তাদের কাছে গিয়ে বললাম,,,,,

আমিঃ জ্বি বলেন ।

ছেলেটিঃ ধর এই সিগারেট টা খা । (একটা সিগারেট আমাকে দিয়ে)

আমিঃ আমি কেন সিগারেট খাবো ।

তানহাঃ আমরা খেতে বলছি তাই খাবি ।

আমিঃ সরি মেম আমি এসব খাই না ।

তানহাঃ আবার মুখে মুখে তর্ক করিস । তোর সাহস তো কম না । খা বলছি ।

আমিঃ না খাবো না । আমি আব্বু আম্মুকে দেয়া কথা ভাঙতে পারবো না ।

অনেক জোরাজুরির পরও না খাওয়াতে ছেলেগুলো আবার আমার গায়ে হাত তুললো আর বললো,,,,,

ছেলেটিঃ দূর হ এখান থেকে ।

আমি মন খারাপ করে ক্লাসে চলে আসি । একদম লাস্ট সিটে বসে সব ক্লাস করি । ক্লাস শেষে একটা গাছের নিচে একাই বসে বসে পড়তেছিলাম আর নোট করতেছিলাম ।

হঠাৎ ই একটা মেয়ে এসে বললো,,,,,

মেয়েটিঃ হাই ।

আমিঃ জ্বি কে আপনি চিনলাম না ।

মেয়েটিঃ আমি তোমার ডিপার্টমেন্টেই পড়ি সেম ইয়ার । আমার নাম অনিয়া ।

আমিঃ হ্যালো আমি পলাশ । কিন্তু আমার কাছে কি চাই । আমার কাছে তো কেউ আসে না । আপনি কেন আসছেন ।

অনিয়াঃ তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম ।

আমিঃ কিন্তু সবাই তো বলে আমি ক্ষ্যাত ছেলে ।

অনিয়াঃ আমি কারো কথাই কান দেই না । তুমি যেমন আছো এরকমই ভালো । যে আল্লাহ্ তোমাকে বানাইছে সে আল্লাহ্ আমাকেও বানাইছে । তাই আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতেই পারে না । তার মানেই তুমি অনেক সুন্দর । আমার চোখে তো আরো সুন্দর । বুঝলে ।

আমি অনিয়া এর কথা গুলো মন দিয়ে শুনছে । অনেক সুন্দর অনেক মায়া করে কথা বলে মেয়েটি । মেয়েটি শ্যামলা বর্ণের হলেও মুখটা অনেক মায়াবী । আমার তাকে আর তার কথা গুলো অনেক ভালো লেগেছে । তার কথা গুলো আমার মন ছুঁয়ে গেছে । শুধু অবাক হয়েই তাকিয়ে আছি । আমার তাকিয়ে থাকা দেখে অনিয়া বললো,,,,,,

অনিয়াঃ ওই কি হলো ?

আমিঃ কিছু না ।

আমি অনিয়া এর সাথে বন্ধুত্ব টা করেই ফেললাম । অনিয়া বললো,,,,

অনিয়াঃঠিক আছে তাহলে তোমার নাম্বার দাও ?

আমিঃ হুমম 019********

অনিয়াঃফেসবুক আইডি ।

আমি অনিয়াকে ফেসবুক আইডি দিতে গিয়ে তো আমরা দুজনই অবাক হয়ে গেলাম । কারন,,,,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,

পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ।
186 Views
14 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
BTS army
03-Apr-2024, 03:44 PM

তাড়াতাড়ি পরবর্তী অংশ দিন। 😇🙂😇🙂😇🙂