রহস্যময় কুকুর ছানা (শেষ পর্ব)

রহস্যময় কুকুর ছানা (শেষ পর্ব)
এবারে আমরা তিনজনে মিলে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু মাথা থেকে কিছুতেই যেন ঐ কুকুর ছানাটির কথা যাচ্ছিলো না। বার বার একটা ভাবনাই মাথায় ঘুরপাক খেতে লাগলো। যে আসলেই কি ওটা কোনো কুকুর ছানা ছিল নাকি অন্য কিছু ‌। এসব ভাবতে ভাবতেই সারাটা পথ আর কেউ কোনো কথা বলতে পারলাম না।

এদিকে বাসায় ফিরে যখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুতে যাবো ঠিক তখনই একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ নাকে ভেসে আসলো। প্রথমে ভাবলাম ইলেকট্রিক ক্যাবল বা কোথাও কিছু পুড়ছে মনে হয়। কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও এই গন্ধের উৎস খুঁজে পেলাম না। এদিকে গন্ধটা ক্রমেই তীব্র হয়ে উঠছে।

তখন সিফাত আর নাজমুল আয়াতুল কুরসি পড়া শুরু করে। আর সিফাত রুমে পারফিউম স্প্রে করে দেয়। তারপর আস্তে আস্তে সেই পঁচা গন্ধটা দূর হলো।

কিন্তু এই পঁচা গন্ধ আর ঐ রহস্যময় কুকুর ছানার চিন্তায় সেদিন রাতে আর আমাদের কারোরই ঘুম হলো না‌‌। তখনই নাজমুল, আমি আর সিফাত মিলে ঠিক করলাম আগামীকাল সকাল হতেই আমরা তিনজন মিলে পুরো ক্যাম্পাস খুঁজে দেখবো ঐ কুকুর ছানাটিকে কোথাও পাওয়া যায় কিনা‌।

পরদিন সকাল হতে না হতেই আমরা ক্যাম্পাসে ছুটলাম ঐ কুকুর ছানাটিকে খোঁজার উদ্দেশ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে বেশ কিছুক্ষণ ধরে তন্ন তন্ন করে খোঁজার পরেও ঐ কুকুর ছানাটিকে আর দেখতে পেলাম না।

তখন আমি সিফাতকে বললাম -" আচ্ছা যদি ঐ কুকুর ছানাটি কোনো সাধারণ কুকুর না হয়ে থাকে আর ও যদি আমাদের সন্দেহ মতে কোনো জ্বীন বা অলৌকিক কিছু হয়ে থাকে তবে নিশ্চয়ই গতকাল রাতে তোলা ছবিতে ঐ কুকুর ছানাটিকে দেখতে পাওয়ার কথা না।"
এ কথা শুনে নাজমুলও আমার সাথে সম্মতি জানায় আর সিফাতকে ফোনে থাকা গতকাল রাতের তোলা ছবিগুলো চেক করতে বললো।


এবার আমরা তিনজনেই সিফাতের ফোনে তোলা গতকাল রাতের ছবি দেখতে গিয়ে যা দেখলাম তা দেখে আমাদের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেলো। দেখলাম যে গতকাল রাতের তোল ছবিতে আমরা চারজন থাকলেও কোনো ছবিতে ঐ কুকুর ছানাটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেলো না। এটা দেখে আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম যে ঐ কুকুর ছানাটা নিশ্চয়ই আর পাঁচটা সাধারণ কুকুর ছানার মতো নয়। কিন্তু গতকাল রাতে আমরা এর সাথেই বেশ কিছুক্ষণ কাটিয়েছি এটা ভেবেই যেন কেমন বুকের ভেতরটা ধক করে উঠলো।

এবার যেন আমরা তিনজনই গতকাল রাতের পর পর ঘটা ঘটনাগুলোর সাথে কোথাও একটা কিছুর মিল খুঁজে পাচ্ছি। গতকাল রাতে হঠাৎ করেই ঐ অদ্ভুত কুকুর ছানাটির আসা, অন্য কুকুরগুলোর ওকে দেখে তেড়ে আসা আবার হঠাৎ করেই সবার চোখের আড়ালে চলে যাওয়া সবটাই কেমন যেন অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছিলো।

ঐদিন রাতের পর থেকে বেশ কিছুদিন আমরা তিন বন্ধু আর রাতের বেলায় কোথাও বের হই না। এমনকি ঐ অদ্ভুত রাতের কথা আজও ভুলতে পারিনি।

সত্যি বলতে সেদিন রাতের ঐ রহস্যময় কুকুর ছানার আসা, যাওয়া এবং ছবি তোলার পরেও ছবিতে তার কোনো চিহ্ন না থাকার ব্যাপারটা আজও আমাকে ভাবিয়ে তোলে। এখনো সে আমাদের কাছে এক অজানা রহস্য হয়েই থেকে গেলো। যার রহস্য হয়তো এ জীবনে আর সমাধান করা সম্ভব হয়ে উঠলো না। আমি জানি না ওটা আদৌ কোনো ভূত,প্রেত নাকি জ্বীন ছিল। তবে এই ঘটনাটা যে অলৌকিক ছিল এটা নিয়ে আমার মনে আর কোনো সন্দেহই নেই ।

-------------------------------০-------------------------------

###
( গল্পটা পড়ে আপনাদের কেমন লাগলো সেটা জানানোর জন্য অনুরোধ রইলো এবং সেই সাথে সাথে লাইক, কমেন্ট এবং রেটিং দিয়ে গল্পটা মূল্যায়ন করার অনুরোধ রইলো। সবাইকে ধন্যবাদ 🥰)
320 Views
16 Likes
5 Comments
5.0 Rating
Rate this:
(14)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (5)

Reader photo
Unknown
04-Jun-2025, 02:27 AM

আমি একজন মাদ্রাসার ছাত্রী, আপনার লেখা গল্পটি আমার বেশ ভালো লেগেছে আমার ধারণামতে এটা জ্বীন ছিলো

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
04-Jun-2025, 09:44 AM

হুম হতেই পারে। তবে ওটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিলো

Reader photo
Chowdhury Tamanna
12-Sep-2024, 06:20 AM

very nice.

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
12-Sep-2024, 08:08 AM

অসংখ্য ধন্যবাদ 🥰

Reader photo
SUBORNA💝🌹
10-Sep-2024, 08:59 AM

অসাধারণ হয়েছে গল্পটা

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
10-Sep-2024, 10:06 PM

ধন্যবাদ 🥰

Reader photo
মোঃ আলমগীর হোসেন (আতিক)
24-Aug-2024, 08:10 PM

অসাধারণ লিখেছেন। আমার গল্পগুলোও পড়ার অনুরোধ রইলো।

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
27-Aug-2024, 11:26 AM

অবশ্যই। আপনাকেও গল্পগুলো পড়ার জন্য ধন্যবাদ 🥰

Reader photo
💖 SUBORNA 💖
24-Aug-2024, 12:59 PM

গল্পটা পড়ে খুবই ভালো লাগলো। আরো এমন গল্পের অপেক্ষায় রইলাম।

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
27-Aug-2024, 11:25 AM

খুব শীঘ্রই পরবর্তী পর্ব আসছে 🥰