অভিশপ্ত ভবিষ্যদ্বাণী (পর্ব ০৫)

অভিশপ্ত ভবিষ্যদ্বাণী (পর্ব ০৫)
আমি পরেরদিন বাবা মা কে বলে হোস্টেলে ফিরে আসি। হোস্টেলে ফিরে এসব ঘটনা অনির্বাণ ও সিদ্ধার্থকে খুলে বললাম যা আমার সাথে ঘটেছিল। সব শুনে ওরাও আমার মতো বাকরুদ্ধ হয়ে গেল। একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি কিন্তু কোনো কথা বলার সাহস নেই।

যাই হোক সেদিনের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি আমাদের ৩ জনের সাথে। আস্তে আস্তে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসছিলাম। সব ভয়ংকর স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলতে চাইলাম।

কিন্তু হঠাৎ একদিন সকালে দেখি একটা বেনামী চিঠি পড়ে আছে আমাদের হোস্টেল রুমের সামনে। চিঠিতে কোনো ঠিকানা‌ বা কারও নাম লেখা ছিল না। কৌতূহল বশত চিঠাটা খুলে দেখার খুব ইচ্ছে হলো কিন্তু একা একা সাহস করে উঠতে পারলাম না। তাই অনির্বাণ ও সিদ্ধার্থকেও ডেকে নিলাম। এবার একসাথে ৩ জন চিঠির খামটা খুলে যা লেখা দেখলাম তা দেখার জন্য একেবারেই কেউ প্রস্তুত ছিলাম না।

চিঠিতে লেখা ছিল," আশা করি এই কয়দিনের অভিজ্ঞতায় নিশ্চয়ই ভূত-প্রেত সম্পর্কে তোমাদের ভ্রান্ত ধারণা পাল্টে গেছে। ভূতের অস্তিত্ব নিয়ে হয়তো তোমাদের আর কোনো সন্দেহ নেই। আমি সব জানি তোমাদের ৩ জনের সাথে কী কী ঘটেছিল।আর এটা তো ঘটারই ছিল। কারণ আমার ভবিষ্যৎ বাণী কখনো মিথ্যা হয় না।

হয়তো তোমরা আমাকে কখনো উপলব্ধি করতে পারো নি । কিন্তু ঐ ঘটনাগুলো ঘটার সময় আমি তোমাদের প্রত্যেকের ওপরই নজর রাখছিলাম। আশা করি তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছ। বিদায়! সাবধানে থেকো।"

চিঠিটা দেখার পর আমাদের আর কারো কিছু বুঝতে বাকি রইলো না যে এ চিঠিটা ঐ বৃদ্ধেরই পাঠানো হবে। আর ঘটে যাওয়া সেই সকল অপ্রত্যাশিত ঘটনার সাথে এই বৃদ্ধের সরাসরি সম্পর্ক ছিল।

তবে কে এই বৃদ্ধ আর এই অভিশপ্ত ঘটনাগুলোর সাথে কী তার সম্পর্ক তা কখনোই আর জানা যায় নি। এটা চিরকালই আমাদের ৩ জনের কাছে এক অজানা রহস্যই থেকে গেল। অবশ্য কিছু কিছু অজানাকে রহস্যের চাদরে ঢেকে রাখাই নিরাপদ। সেদিনের পর থেকে আর কোনো অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় নি আমাদের। তবে এই অনাকাঙ্ক্ষিত ও অভিশপ্ত ঘটনাগুলো হয়তো কখনোই আর কেউ ভুলতে পারবো না।


--------------------------------০-------------------------------

***( Golpo somahar-এ এটা আমার প্রথম প্রকাশিত ভুতের গল্প। জানি না পাঠকবৃন্দের কাছে কেমন লাগবে। তবে আমার সাধ্যমতো চেষ্টা করেছি পাঠকবৃন্দকে একটা ভালো গল্প উপহার দেওয়ার। তাই পাঠকবৃন্দের প্রতি আমার বিনীত অনুরোধ - আপনারা গল্পটি পড়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং সেই সাথে সাথে গল্পের কোথাও সংশোধনের প্রয়োজন মনে হলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং শুভ কামনাই আমার আগামী দিনের অনুপ্রেরণার উৎস। তাই সকলকে গল্পটি পড়ে মন্তব্য করার অনুরোধ রইলো। 🥰
1.38K Views
23 Likes
5 Comments
4.9 Rating
Rate this:
(19)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (5)

Reader photo
Unknown
16-Jul-2025, 11:50 PM

পোস্টার নয় ওটা হবে প্রশ্ন।

Reader photo
Unknown
16-Jul-2025, 11:48 PM

আপনার প্রথম গল্প হিসেবে গল্পটি অসাধারণ হয়েছে। তবে একটি জায়গায় কারেকশন করা দরকার, রবিন খুড়োর মৃতদেহ যখন নিয়ে যাচ্ছিল তারা তখন নায়কের সাথে কিন্তু তার বন্ধুবান্ধব ছিল। পরে দেখা গেল সেটি অনুরুদ্ধের লাশ। তাহলে পোস্টার থেকে যায় তার বন্ধুবান্ধবরা যারা সাথে ছিল তারা কি দেখেনি এটা কার লাশ?? ব্যস এটুকুই, এটা ছাড়া ধরতে গেলে আপনার প্রথম গল্প হিসেবে অসাধারণ হয়েছে।

Reader photo
Sumaiya Akter
10-Sep-2024, 05:15 PM

খুব ভালো লেগেছে

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
10-Sep-2024, 10:06 PM

ধন্যবাদ 🥰

Reader photo
Chowdhury Tamanna
20-Aug-2024, 07:56 AM

গল্পটি পড়ে ভালো লাগল।

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
20-Aug-2024, 08:06 AM

আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা 😊

Reader photo
SUBORNA💝🌹
19-Aug-2024, 08:02 PM

গল্পটা পড়ে খুব ভালো লাগলো। আরো এমন গল্প পাওয়ার অপেক্ষায় রইলাম।

তমাল কৃষ্ণ মৃধা
তমাল কৃষ্ণ মৃধা
19-Aug-2024, 08:11 PM

ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের আরো ভালো গল্প উপহার দেওয়ার চেষ্টা করবো 🥰