বেশ অনেকক্ষণ ধরে ফোনের রিং টা বাজছে। ঘুম ঘুম চোখে কিছুটা বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিতেই দেখি তিথি ফোন করছে। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ আসতে লাগলো -
তিথি: এই হারামি "কতক্ষণ ধরে কল দিচ্ছি তুই কলটা রিসিভ করছিস না কেন?" (প্রচন্ড রেগে)
আমি: আসলে আমি তো ঘুমোচ্ছিলাম! (ভয়ে ভয়ে)
তিথি: বেলা দশটা বেজে যাচ্ছে তুই এখনো ঘুমোচ্ছিস মানে! রাতে কি চুরি করতে গিয়েছিলি নাকি!
আমি: নিশ্চুপ....
তিথি: *বাদ দে ওসব কথা".. তুই কি একটু সানি আঙ্কেলদের বাড়ির পাশের পার্কটাতে আসতে পারবি!
আমি: কেন?
তিথি: কেন কথার কোন জবাব নেই! "আধঘন্টা সময় দিলাম" তার মধ্যে পার্কে এসে হাজির হবি ব্যাস।
এই বলে তিথি ফোনটা কেটে দিল। আমি আমার ফোনটা বিছানার উপর রেখে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে।......
আমি ফ্রেশ হয়ে নিই ততক্ষণে আমার পরিচয়টা জেনে নিন-
আমি অরণ্য হোসেন। বাবা- মা'র একমাত্র সন্তান। তাই বুঝতেই পারছেন আমি আমার বাবা- মা'র কাছে কতটা স্পেশাল। আমার বয়স ২৭ বছর। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। এবার এম. বি. এ কমপ্লিট করে চাকরির চেষ্টায় আছি।
এবার আসি মূল প্রসঙ্গে। "একটু আগে যার সাথে কথা বললাম সে হলো আমার মামাতো বোন তিথি। পুরো নাম জান্নাত ফারিয়া (তিথি)।আমার থেকে পাঁচ বছরের ছোট। কিন্তু আমাকে নাম ধরে ডাকে এবং তুই বলে সম্বোধন করে! তাতে আমার আগে কিছুটা খারাপ লাগলেও এখন আর কিছু মনে করি না।... **ও হ্যাঁ** আর একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি! তিথি আর আমি আমরা দুজন দুজনকে ছোট থেকে খুব ভালোবাসি।"
পরিচয় দিতে দিতে আমার ফ্রেশ হয়ে শেষ। ওয়াশরুম থেকে আবার নিজের রুমে প্রবেশ করলাম রেডি হওয়ার জন্য। অনেক দেখাশোনার পর অবশেষে পছন্দ হলো একটা সাদা টি-শার্ট আর একটা কালো রঙের প্যান্ট।তাই আর দেরি না করে সেগুলো পড়ে নিলাম। এরপর হাতে একটা কালো কালারের ঘড়ি পড়ে নিলাম আর চিরুনি দ্বারা চুলগুলো ভালো করে আছড়ে নিলাম । রেডি হয়ে নিচে নেমে আসতেই.............
(পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। প্রথম পর্ব তাই বেশি করে লিখতে পারলাম না। পরের পর্ব থেকে আরো একটু বড় করে লিখার চেষ্টা করব। )
মামাতো বোন যখন রোমান্টিক বউ (পর্ব ০১)
2.64K
Views
48
Likes
16
Comments
4.8
Rating

সকল মন্তব্যগুলো (16)
অসাধারণ একটি গল্প
চমৎকার
অসাধারণ
চমৎকার
very nice.
চমৎকার লিখেছেন
চমৎকার লিখেছেন। আপনার গল্পগুলো আমার খুবই ভালো লাগে।
অনেক সুন্দর
আমিও মামা তো বোনের সাথে প্রেম করি।
গল্প টি অনেক সুন্দর
খুব খুব সুন্দর লিখেছেন
খুব সুন্দর লিখেছেন 👌👌👌👌👍
অসাধারণ
অসাধারণ
osadaron
khub bhalo