তুই আমারই

Fa te ma
Fa te ma
লেখিকা
#পর্ব_১
--------------
অন্ধকার বনের মধ্যে প্রাণপণে দৌড়ে যাচ্ছে একটা মেয়ে। দিক বেদিক ভুলে শুধু দৌড়ে যাচ্ছে। কোনদিক তাকানোর প্রয়োজন বোধ করছে না।যত সামনে এগোচ্ছে তত কিছু একটার শব্দ কানে আসছে। কেউ কিছু খাচ্ছে কড়মড় করে সেটার শব্দ হচ্ছে। কিন্তু কি হতে পারে? কোনো ভয়ঙ্কর জন্তু নয়তো? নিঝুম থামে কিন্তু পেছনে তাকায় না সে জানে তার পেছনে একজন আছে, তার নিশ্বাস ওর ঘাড়ে পড়ছে। নিঝুম মৃদু কন্ঠে বলে ওঠে....

"আমার এবার ভয় করছে নিবিড়। আমি আর এগোতে পারবো না সামনে কোনো জন্তু হয়তো কাউকে ছি*ড়ে খাচ্ছে যার শব্দ এখান থেকেই পাওয়া যাচ্ছে। চল ফিরে যাই? "

নিবিড় এর গাড়ো স্বর। সে ফোস করে দম ছাঁড়ে।

"ফিরে যাবি মানে? তুই কি গাঁধা নিঝুম? ফিরে গেলে তুই আমার কথা লিখে রাখ, আজকেই তোর শেষ দিন এই পৃথিবীতে। কারণ ওরা তোকে নৃশংস ভাবে মারবে যদি তুই এখন ফিরে যেতে চাস।"

"সেটা অবশ্য ঠিক ই বলেছিস। তাহলে চল সামনে এগোই? "

"চল.. "

নিঝুম আর নিবিড় সামনে এগোতে থাকে এক পা এক পা করে। এক মিনিটের মতো হাঁটার পর দুজনেই দেখতে পায় একটা ভয়ংকর জন্তু কিছু হাড্ডি চিবিয়ে খাচ্ছে। নিঝুম ভয় পেলেও প্রকাশ করে না, নিশব্দে এগিয়ে যেতে থাকে। নিবিড় নিঝুমের এক হাত ধরে রেখেছে যাতে সে পড়ে গেলেও নিবিড় সঙ্গে সঙ্গে তাকে তুলে নিতে পারে। ওরা দুজনেই নিশব্দে জন্তুর থেকে বেশ খানিকটা দূরের পথ দিয়ে পার হয়ে হাফ ছাড়ে।মৃদু স্বরে নিবিড় বলে....

"সোজাই যাই চল? "

"সোজা গেলে কিছুই নেই খালি মাঠ ছাড়া নিবিড়।আমি ওদের বলতে শুনেছি এদিকের কোন দিকে কি আছে, তাই আমি কিছুটা জানি এই জঙ্গল সম্পর্কে। এই পুরো এরিয়া টাই ওদের কব্জায়। বামদিকে গেলে একটা রাস্তা পড়বে বুঝেছিস??ওটা ধরে এগোতে হবে আমাদের। এছাড়া আর কিছু করার নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো ওই রোডে ওদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি আসে না। সব কালো রঙের কাঁচ দিয়ে আবৃত গাড়ি, আমাকেও ওটায় করেই ওই বড় বাড়িতে এনেছিলো। "

"তোরে একা না, আমাকেও সেই এক গাড়ি করেই আনা হয়েছে। এখন চল চল পা চালা.. "

ওরা বামদিকের রাস্তা ধরে প্রায় বিশ মিনিট খানেক হাঁটে। রাস্তায় একটু পর পর ল্যাম্পপোস্ট। যদি ওরা রাস্তায় যায় তবে ওরা ধরা পরে যাবে কারণ একটু পর পর ল্যাম্পপোস্ট হবার কারণে পরো রাস্তা স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ দূর থেকে একটা গাড়ি আসার শব্দ পাওয়া যায়। রাত প্রায় ২টার মতো বাজতে চলেছে। নিবিড় নিজ হাতের ঘড়ি দেখলো একবার।

"শোন নিবিড়..আমার এখন গেম খেলতে হবে... নাহলে বেঁচে ফেরা মুশকিল। একদম মেরে ফেলবে আমাদের। "

"তাইতো দেখছি রে... দেখ গাড়িটা তো এদিকেই আসছে। এতো রাতে এখানে আবার কে এলো?"

"চুপচাপ দেখ শা*লা। গাড়ি তো চালাতেই পাড়িস তাই না? "

"হু... এ আর নতুন কি? "

"মনে হচ্ছে সব নামবে, আর বড় বাড়ির দিকে যাবে ... সম্ভবত এই জঙ্গল দিয়েই যাবে... তাছাড়া তো আর রাস্তা নেই। "

"চল একটু সরে.. ভেতর দিক দাঁড়াই, নাহলে লাইটের আলোয় আমাদের দেখে ফেলবে। "

"হু... চল দ্রুত। "

গাড়িটা এসে রোডের সাইডে থামে। নিবিড় আর নিঝুম বড় একটা গাছের আড়াল থেকে সব দেখছে রাস্তায় কি হচ্ছে। গাড়ি থেকে একদম ফর্সা একটা ছেলে বের হয়। কোট পড়া মুখে মাস্ক কালো রঙের। চোখগুলো কে বর্ণনা করলে... হান্টিং আইস তার..... নিঝুম ঢোক গেলে ছেলে টাকে দেখে। ছেলেটা বার বার এদিক তাকানোর কারণে চোখগুলো ভালো করেই লক্ষ্য করা যাচ্ছে। ফুল ব্ল্যাক ড্রেসআপের এই ছেলেকে দেখে নিঝুম বড়সড় একটা ক্রাস খায়। কিন্তু আপাতত সেদিকে নজর না দিয়ে ছেলেটার কার্যকলাপ লক্ষ্য করে। পর পর আরো তিনজন হাতে গান নিয়ে বের হলো গাড়ি থেকে। ড্রাইভার ও নেমে গেল তারপর... নিবিড় আর নিঝুমের চোখেমুখে যেন আশার আলো ফুটে উঠলো। সুদর্শন ছেলেটার চারপাশে ওই ওরা চারজন দাঁড়ালো। এরপর সবাই জঙ্গলের দিক আসতে লাগলো। নিবিড় আর নিঝুম সবটা দেখছে গাছের আড়াল থেকে। ওরা জঙ্গলে ঢোকার পর দু মিনিট পর ওয়া দ্রুত পায়ে রাস্তায় এসেই গাড়ির মধ্যে ঢুকে গেল। নিবিড় দ্রুত গাড়ি স্টার্ট করে। গাড়ি ঘুড়িয়ে সোজা এগিয়ে যায় মেইন গেইটের দিকে।

"সামনে দেখ নিবিড়... গার্ডরা... যদি কিছু বলে... তুই বলবি কি? "

"তুই লুকা বেশি কথা না বলে আমি দেখছি। "

মেইন গেইট এর আগে আরো তিনটা গেইট ওরা পার করেছে। সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত সেই তিন গেইট এ গার্ড থাকলেও বারোটার পর শুধু মেইন গেইট এ দুজন গার্ড থাকে। মেইন গেইট এর সামনে আসলে একজন গার্ড গাড়ি থামাতে বলে। নিবিড় চোখমুখ নরমাল রাখে। গার্ড টা জিজ্ঞেস করে....

"ফিরে যাচ্ছো কেন? "(ইংরেজি তে বলে)

"স্যারকে নামানোর পর বললেন চলে যেতে... তাই। "(ইংরেজি তেই উত্তর দেয়)

"ওহ... ওকে। যাও"

নিবিড় গাড়ি স্টার্ট দেয় পুনরায়। প্রায় ৩ মিনিট ড্রাইভ করার পর ওই এরিয়া থেকে বের হয়। রাস্তায় বেশি সংখ্যক মানুষ নেই। তবে ছয় সাতজন কে দেখা যাচ্ছে। এখানে নামা টা সেফ হবে না। সোজা চলে যায় গাড়ি নিয়ে।

"ভাই রে এ যাত্রায় মনে হয় প্রাণে বেঁচে গেছি। "

"এখনও নিশ্চিত বলতে পারছি না। দেখ গিয়ে আমাদের খোঁজ করতে ওরা অলরেডি বেরিয়ে পড়েছে,,,, "

গাড়ি সাইড করে রেখে দে... এখানে তো অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে দূরে দূরে। একটায় আজকের রাতের জন্য আশ্রয় নিতেই হবে। চল নাম,, নাহলে ধরা খাবো। "

নিবিড় গাড়ি বাড়িগুলো থেকে অনেকটা দূরে পার্ক করে নেমে যায়। নিঝুম ও নেমে দাঁড়ায়। একটু দূরেই দোতলা বিশাল একটা বাড়ি দেখা যাচ্ছে। আর তার আশেপাশে সব ছোট ছোট বাড়ি। একটা রুম আর একটা ছোট্ট কিচেন, ওয়াশরুম এমন।

"ছোট বাড়ি তে গেলে তো জায়গা দিবে না রে... এক কাজ করি, চল ওই বড় দোতলা বাড়িতেই যাই? "

"হ্যা চল"

রাত তখন প্রায় ৩টার মতোন। নিবিড় নিঝুম কে আড়াল করে দাঁড়ায় আর নক করে দরজায়।

প্রায় মিনিট তিনেক পরে একজন মধ্যবয়স্ক মহিলা বিশাল দরজা খুলে দেয়। সম্ভবত সে ঘুমিয়েছে মাত্র ই... তার চোখমুখ দেখে বোঝাই যাচ্ছে সদ্য তার ঘুমটা এটেছিলো।

নিবিড় একটা হাসি দেয়। মহিলা মুখ কুঁচকে তাকিয়ে আছে তার দিকে।

"আসলে আমরা একটু বিপদে পড়েছি। আজ রাত টা একটু আশ্রয় চাই। কাল সকাল হলেই আমরা চলে যাবো। (ইংরেজি) "

"কি বিপদ? (ইংরেজি)

" আসলে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, এদিকে ঘুরতে এসেছিলাম রাতের দিকে। "

মহিলা টি নিবিড় এর কথা বোধহয় বিশ্বাস করে না। এদিকটায় সাধারণ কেউ ঘুরতে আসে না। অনেক শুনশান নীরব হবার কারণে।

"ওকে, কাম। "

নিঝুম আর নিবিড় ভেতরে যায়। মহিলা টি লাইট অন করে। দরজা দিয়ে ঢুকে সোজা তাকাতেই বিশাল একটা ছবি দেয়ালে টাঙানো। একটা লোক এপ্রোন পড়া চোখে চশমা, চেম্বারের টেবিলে কুনুই ঠেকিয়ে মুখে হাত দিয়ে হেসে তাকিয়ে আছে। নিঝুম সরু চোখে লোকটাকে দেখে।চোখদুটো ভীষণ চেনা মনে হচ্ছে... কোথায় যেনো দেখেছে সে এই চোখজোড়া। কিন্তু সে বুঝতে পারছে না।

নিবিড় বলে...

"আন্টি আমরা অনেক বিপদে পড়েই এসেছি। আমাদের হতাশ করবেন না দয়া করে। "

"আসলে এই বাড়ির মালিক তো আমি না.. আমি এখানে কাজ করে। এই বাড়িটা ডাক্তারবাবুর। উনি একটু আগে বেরিয়ে গেছেন, আর কাল সকাল ১০টার দিকে ফিরবেন। আপনারা সকাল ৮টার দিকেই চলে যাবেন। ঠিক আছে? "

"জ্বি আচ্ছা। "

আসুন আপনাদের একটা রুম দিচ্ছি।

"নিঝুম বলে উঠে... দুটো রুম হবে না? "

"জ্বি হবে। আসুন"

নিবিড় আর নিঝুম কে উপরে দুটো রূম দেওয়া হয়। নিঝুম এর রুমের সাথে আরেকটা রুম আছে, কিন্তু সেটি বাইরে থেকে তালা দেওয়া।

মহিলা ওদের রুম দেখিয়ে নিচে গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ে।

নিঝুম আর নিবিড় ও আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ে।

#চলবে
17 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই

সকল পর্ব

তুই আমারই
পর্ব 1 07-Sep-2024
0
0
0.0