আমি সাদিয়া। খুলনা থাকি ক্লাস ৯ এ পরি । কিছু দিন হলো ফেসবুক আইডি খুলেছি শক করেই খুলা । আমার সব ফ্রেন্ড এর ফেসবুক আইডি আছে। আমি আগে আমার আম্মুর আইডি চালাতাম কিন্তু আমার ফ্রেন্ডরা এড হতে চায় না আমার আম্মুর আইডি তাই । এই কারণে আমি আম্মুর থেকে লুকিয়ে নিজের আইডি খুলেছি । আমার বাসায় আমি আমার ভাই আমার আম্মু আমার দাদা আর দাদি থাকে । আমার আব্বু ঢাকা থাকে। আমার আম্মু আমি আর আমার ভাই ও আগে ঢাকা থাকতাম ৩ বছর হলো খুলনা আসছি । সুখি পরিবার ছিলো আমাদের ভালোবাসায় ভরপুর। তবে এখন আর তা নেই খুলনা আসা আমাদের জীবনে সব থেকে বড় ভুল ছিলো ।
আম্মুর চিল্লাচিল্লি শুনে ডাইরি লেখা বন্ধ করে ঘরে আসলাম। আম্মু আব্বুর সাথে করে চিল্লাচ্ছে আর কান্না করতেছে আব্বু ওপর পাশ বিচ্ছিরি গালাগালি করছে তারপর কল টা কেটে দিলো ।
---আম্মু তোমাকে না বলেছি ওই লোকটার সাথে কথা বলবা না? তাও কেনো কথা বলো ?
--- যা তো এখান থেকে তুই বুঝবি না আমার কষ্ট আমার জায়গায় যখন থাকবি তখন বুঝবি।
---আমি তোমার জায়গায় হলে এই লোক এর সংসার করতাম না ।
বলে ঘর থেকে চলে আসছি । আমি তো আম্মুর ভালো চাই আব্বুর সাথে কথা বলে নিজে কষ্ট পাই কান্না করে । কার ভালো লাগে নিজের মা এর কান্না দেখতে ।

কোন মন্তব্য নেই