নিজের খুশি

আমাদের একটা গরুর খামার আছে।

প্রতিবছর গরু একটা করে বাছুর দেয়।

এভাবে কয়েক বছর কাটিয়ে গেল।
মোট গরু হলো ৪ টা।

এখনতো গরুর দেখাশোনা করা একটু কঠিন হয়ে দাড়িয়েছে।

অনেক ঘাস কুটো লাগবে।

এখন আম্মু চিন্তা করলো দুইটা গরু বিক্রি করে দিবে।
বড় দুটো বুড়ো হয়ে গেছে।

এখন ওদুটোই বিক্রি করল।

এখন গরু আছে দুইটা।

এখন আমার বোনকে বললাম, আনিকা গরুতো দুটো কমে গেছে।

আনিকা বলল,কই কমেছে।

আনিকা আমাকে হিসাব দিল এই যে, ও নাকি গরুর নাম রেখেছিল, সবচেয়ে বয়স্কটার ১, পরের টা ২, তার পরের টা ৩ এবং সর্বশেষটা ৪।
সে বলল, বিক্রি করলে কমে না বরং বারে।

আনিকা আরও বলল,প্রথম দুইটা বিক্রি করলে থাকে ৩ টা ও ৪ টা।

আর আমার চোখ কপালে।
11 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই