রাজনৈতিক লড়াই

আমাদের সমাজের সবথেকে বড় সমস্যার নাম রাজনীতি । রাজনীতির কারণে মানুষের ভিতর বিভেদ সৃষ্টি হয় । আর এই বিভেদ দেশের শান্তি সম্প্রীতি ভালবাসা বন্ধন নষ্ট করে ।


আমাদের দেশে প্রধান রাজনৈতিক দল গুলোর ভিতরে আছে আওয়ামী লীগ বিএনপি ।


দুই দলের একটি দল ক্ষমতায় আসলে দেখেছি । বিরোধী পক্ষের মানুষ ঘরে শুতে পারে না । অনেক মানুষ দেশ থেকে পালায় । অনেকে জেলে যায় । আবার অনেকে প্রাণ হারায়।
এটা কি পরিবর্তন হতে পারে না ?

যে দল ক্ষমতায় আসে ‌। সেই দলের মানুষ বেশি সুবিধা পায় ‌ । আমি বিচারের সময় বলতে শুনেছি । এ আমাদের দাল করে বিচার যেনো এর পক্ষে হয় ‌। সরকারের পক্ষ থেকে কোন কিছু আসলে বিরোধী পক্ষের লোক অনেক সময় পাইনা।


আমি চাই । বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের মানুষের । আরেক দলের প্রতি ভালোবাসা ও বন্ধন জন্মক।

একটু ভেবে দেখি । আর কত মারামারি করব । আর কত অশান্তি করব । পৃথিবীতে কিছুদিনের জন্য অতিথি হয়ে এসেছি । আবার চলে যাব । তাহলে কেন আমরা মানুষের কষ্ট দেব । আমরা নিজেরাও মানুষ সেজন্য মানুষের প্রতি ভালোবাসা দেবো ।


আমরা যদি ইতিহাস দেখি । বাংলাদেশ এক সময় ভারত ছিল । হিন্দু মুসলিম দাঙ্গা মারামারি কাটাকাটির কারণে ভারত ভাগ হলো । তৈরি হলো মুসলমানদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান নামের একটি দেশ । পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা বলে । আর পশ্চিম পাকিস্তানের মানুষ উর্দু বলে । এই কারণে হলো যুদ্ধ । ‌ হল আবার দেশভাগ । নতুন দেশ বাংলাদেশ । বাংলাদেশে হল দুইটি রাজনৈতিক দল । আওয়ামী লীগ ও বিএনপি । যা দেশের মানুষকে দুই ভাগে ভাগ করে ।
তবে কি আবার দেশভাগ হবে ?

যারা ন্যায়ের কথা বেশি বলে ।
তারাই দেখি বেশি অন্যায় করে ।
13 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

কোন মন্তব্য নেই