জীবন

স্নেহা
স্নেহা
লেখিকা
ডাক্তার ও বিজ্ঞানী বলে জীবন
সে তো এক যন্ত্র
কবি ও ভাবুকের চোখে জীবন
মানে এক মন্ত্র।
বীরের চোখে জীবন মানে এক
সূর্যের আঁধার
অসহায় বলে জীবন মানে এক
কষ্টের ভান্ডার।
রাজা জানেন জীবন মানে শুধু
অহমিকা অহংকার
অন্ধ জনের কাছে জীবন শুধুই
গভীর অন্ধকার।
ব্যর্থ প্রেমিকে জানেন জীবন
মানেই এক বঞ্চনা
অসুস্থজনে কষ্টে বলে জীবন
সেতো এক যন্ত্রনা।
ওহে জীবন আসলে তুমি কি
ঠিক জানা হলো না
তুমি তো নশ্বর অনিশ্চিত জানি
সত্যি কি তুমি ছলনা ?
জীবন তুমি এত সোজা নও
বুঝিনি আমি আগে
ক্ষণে ক্ষণে তাইতো তোমায়
বিষাদ বিধুর লাগে।
291 Views
15 Likes
2 Comments
4.6 Rating
Rate this:
(10)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
নূসরাত নূরজাহান
26-Aug-2024, 05:55 PM

খুব ভালো লেগেছে।

স্নেহা
স্নেহা
13-Sep-2024, 07:10 PM

ধন্যবাদ

Reader photo
ফাতেমা আক্তার
20-Aug-2024, 09:45 AM

খুব খুব খুব খুব খুব খুব খুব সুন্দর লিখেছেন,,, আজকে প্রথম পর্ব পড়লাম,, ইনশাআল্লাহ আবার পরে পরবো ,, আমার লেখা পড়ার অনুরোধ র‌ইলো ,,, আমাকে ফলো করলে আমিও সাথে সাথে আপনাকে ফলো করবো ইনশাআল্লাহ ‌।

স্নেহা
স্নেহা
13-Sep-2024, 07:12 PM

ধন্যবাদ