ব্রেকাপ শব্দটা কি আগে এত প্রচলিত ছিল?
না ছিল না!
এখন কেন শব্দটা এত প্রচলিত?
কারণ, এখন ব্রেকাপ বেশি হয়। কিন্তু কেন ব্রেকাপ বেশি হয়? জরিপ চালালে দেখা যাবে সারা দেশে প্রতি মিনিটে কারও না কারও ব্রেকাপ হচ্ছেই!
এত ব্রেকাপের কারন কি?
কারনটা হচ্ছে এখনকার রিলেশন গুলোতে ভালোবাসা জিনিসটার অভাব! বড্ড বেশি অভাব!
এখনকার ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনাটা হলো, একটা রিলেশন না থাকলে ক্যামনে হয়?
স্মার্ট হওয়া যায় না, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখানো যায় না,লাইফটাকে ইনজয় করা যায় না,টাইমপাস করা যায় না,ইত্যাদি।
ঠিক এই কারনেই রিলেশন করাটা তাদের কাছে জরুরি হয়ে পড়েছে।
ছেলেটা বা মেয়েটা যেমনই হোক, তার প্রতি কোনো অনুভূতি বা দুর্বলতা আসুক বা না আসুক, তাকে মন থেকে ভালো লাগুক বা না লাগুক,প্রেম একটা করতেই হবে।
ফেসবুকের বদৌলতে তো সেটি আরও সস্তা হয়ে গেছে। কারও প্রোফাইল পিক একটু ভাল্লাগছে, দেখতে একটু হট আছে, বড়লোক টাইপ মনে হয়, ঢং টং ভালো করতে পারে, করে দে প্রপোজ!
যদি লাইগা যায়!
একটারে না হয় আরেকটারে কর, একটা তো লাগবেই!
যার ফলে এই রিলেশন গুলো হয় ফাঁকা ঘর।
সোজা কথায় আজাইরা পিরিত। এখানে বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে না, কোনো মান অভিমান থাকে না। থাকে প্রচন্ড ইগো আর খিটখিটে রাগ আর থাকে ঝগড়া।
অভিমান আর রাগ সম্পূর্ণ আলাদা জিনিস ।
অভিমান ভাঙানো যায়, অভিমানে ভালোবাসা বাড়ে।
কিন্তু রাগ বাড়তে বাড়তে ইগোতে পরিণত হয়। সেটা আর ভাঙানো যায় না। শুরু হতে থাকে ঝগড়া, আর সেই ঝগড়াটা এক সময় মহামারী আকার ধারন করে। কেউ কাউকে সহ্য করতে পারে না। দু'জন হয়ে যায় দুজনের দুচোখের বিষ। ব্যাস, হয়ে যায় ব্রেকাপ।

কোন মন্তব্য নেই