মেয়েরা কি অভিশাপ

বিয়ের ১ বছর পর প্রথম কনসিভ করেছিলাম। সবাই খুব খুশি ছিলো কিন্তু ভগবান এমন কেনো করলো!!!
১.৫ মাসে একটু ব্লাড দেখে ডাক্তার দেখাইছি বলছে ৩ দিন পর পর ১০ টা ইনজেকশন নিতে নিয়েছি পরে আর সমস্যা হয় নি। ৩মাস হয়েছে পরে শুনি বাচ্চার হার্টবিট আসে নি...আর অন্য সমস্যা আছে....ডিএনসি করতে হবে। এটা শুনার পর খুব ভেঙে পরেছিলাম খুব কান্না করেছি। আরো অন্যান্য জায়গায় রিপিট ডাক্তার দেখাইছি আল্টা করছি এটা শুনা জন্য যে আগে রিপোর্ট ভুল কিন্তু হলো না সব জায়গায় একই রিপোর্ট... ৫ টা ডাক্তারের সাথে কথা বলছি সবাই বলছে ডিএনসি করতেই হবে। বার বার আল্টা করছি একই রিপোর্ট।

পরে আজ ডিএনসি করেই ফেললাম। একটা মেয়ের মনে কতটা কষ্ট জমতে পারে ওই সময় সেটা একটা মেয়েই বুঝবে।
কয়দিন না যেতেই বাড়ির সবাই আমাকেই দুসারোপ করছে। আমার জন্যই নাকি আমার বেবি হারাইছি। নিজেকে খুব ছোট মনে হয়,আমাকে এই সময় শান্তনা দেওয়া তো দুরের কথা, আরো কথা শুনাচ্ছে।

আমি কিছু না বলে চুপ করে সাইতে থাকলাম। বাহিরে বের হলে পারা-প্রতিবেশিরা এমন করে কানাকানি করে যেনো আমি তাদের ঘরে কিছু চুরি করছি। খুব অস্থির লাগছিল সারাক্ষণ। স্বামী বাসায় আসলে আগের মতো কথা বলে না,কাজ থেকে আসে খায় চুপ করে ঘুমিয়ে পরে,আমার সরির এখন কেমন আছে সেটাও জিজ্ঞেস করেনা।

আমি সেদিন বললাম রনি,আমার স্বামীর নাম রনি। আমাকে বাবার বাড়ি দিয়ে আসো আমার কিছু ভালো লাগছে না। কিছু বলল না আবার বললাম,হঠাৎ করে বলল ওখানে গিয়েই তো সব শেষ করছ। কথাটা আমি বুঝলাম না কি বুঝাইতে চাইছে। আমার বেবি কি ওখানে গিয়ে মেরে ফেলছি এটা বলল?

এতো কষ্ট করলাম বেবিটার জন্য শেষ পযন্ত চেষ্টা করলাম,আমার মা দিন রাত আমার পাশে ছিলো, অন্য কেও তো ছিলো না। এখন আমার বাপের বাড়ির দোষ, যাই হোক মা ফুন দিয়েছে তোর স্বামী কে বল দিয়ে যেতে। মা বলছিলাম দিবেনা।
মা:তোর বাবাকে পাঠাই। না মা থাক পরে আসবো।

আমার স্বামীকে বাবা ফুন দিছিলো, বাবা মেয়েটা অসুস্থ নিয়ে যাই কয়দিন থেকে চলে আসবে। স্বামী বলে উঠে একেবারে নিয়ে যান। বাবা কিছু বুঝতে পারেনি! কি বলছ বাবা। রনি ফুন কেটে দেয়।

বাড়িতে এসে বলে রেডি হও আমি বললাম রেডি হবো কোথায় যাবো। বলে তোমার বাপের বাড়ি, আমি ভাবছিলাম মনটা নরম হইছে দিয়ে আসবে,সে বলে সব জামা কাপর নাও আর আসবা না। আমি হতভঙ্গ হয়ে গেলাম কি বলো এসব। একেবারে কই যাবো তোমায় ছেড়ে।

সে উল্টা পালটা কথা শুনালো,আমি ভাবলাম মাথা গরম হয়তো কিছু দিন বাপের বাড়ি যাই,ঠান্ডা হলে আসবো। সে দিয়ে গেটের বাহির থেকেই চলে আসে। কতো বললাম একটু ভিতরে আসো,পরে চলে যেও?
আমার কথার পাত্তাই দিলো না।

আজ ১৫দিন হয়ে গেলো আমাকে একটা ফুন দেয়নি। আমি একদিন দিছি কিন্তু বেজেই চলেছে ধরেনি কেও। আমার কি দোষ সেটাই বুঝলাম না। আমি কি ইচ্ছে করে কিছু করেছি। ভগবান আমার কপালে এটা ছিলো তাই হইছে। ভাগ্যে থাকলে ভালো কিছু হবে।

মেয়েদের অবহেলা করবেন না,মেয়েরা মায়ের জাতি। একটা মেয়ে বুঝে তার কি করলে ভালো হয়,সে কখনো ইচ্ছে করে ক্ষতি করবেনা। তাই মেয়েদের ভালবাসতে শিখুন ধন্যবাদ 👏

(এটা একটি সত্য ঘটনা)
404 Views
15 Likes
3 Comments
4.4 Rating
Rate this:
(9)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
Tamanna Chowdhury
26-Oct-2024, 10:43 PM

very nice.

Reader photo
মারিয়াম
16-Jun-2024, 06:02 AM

অনেক সুন্দর একটা কাহিনী

দোলন দাস দিয়া
দোলন দাস দিয়া
16-Jun-2024, 07:40 AM

ধন্যবাদ 👏

Reader photo
লাকি আক্তার
31-May-2024, 08:56 AM

আমি একজন দুঃখিনী

দোলন দাস দিয়া
দোলন দাস দিয়া
01-Jun-2024, 05:20 PM

মেয়েরা পারেনা এমন কিছু নাই আপু,নিজেকে শক্ত করুন। কমেন্ট করার জন্য ধন্যবাদ 🥰