ধরো ২০৩০ সালে বিদ্যুৎ লাইন চলে গেছে তাহলে তুমি কি করবে

কোন এক শহরের মধ্যে ধরো এক পরিবারে সঙ্গে বাস্তবিকভাবে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলছে। সেই পরিবারে দুই স্বামী-স্ত্রী আর দুই সন্তান থাকতো। তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলত। যেমন-
বাবা: কয়েক কিলোমিটার দূরে সে একটি কম্পিউটার অফিসারের জব করতো। সে সারাক্ষণ নানা কাজ নিয়ে পড়ে থাকত।
মা: সে সংসারে নানা কাজ করতে ব্যস্ত ছিল।
ছেলে: সে খুবই ভালো । কিন্তু আর কি যেন গেম নিয়ে বসে থাকতো।
মেয়ে: সে মূলত সমস্ত ছেলেদের সঙ্গে চ্যাট করতে ব্যস্ত ছিল। এবং ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলতো সবসময়।
( তারা রাতে যে যার মত ডিনার করে।
যে যার রুমে চলে যেত, কেউ কারো সঙ্গে ভালোভাবে বসে কথা বলত না বা সময় দিত না কেউ কারোর ভালো মন্দ তেমনভাবে বুঝতো না। নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত ছিল )।
তারা ঘুম থেকে যখন ওঠে দেখে যে তাদের ফ্ল্যাটে কোন বিদ্যুৎ লাইন ছিল না। তারা ভাবতে থাকে যে তাদের ফ্ল্যাটে বিদ্যুতের লাইন চলে গেছে। এটাই ভেবে তারা নিজে দেখতে যায়,
অন্যান্য ফ্ল্যাটে বিদ্যুৎ লাইন আছে কিনা। এবং তারা অবাক হয় যে তাদের শুধু নয় আশেপাশে সমস্ত ফ্ল্যাটে বিদ্যুৎ চলে গেছে। তারা ভাবে তাদের এলাকাতে শুধু গেছে তা নয় যখন বাইরে খোঁজ নিয়ে দেখে সমস্ত জায়গায় থেকে বিদ্যুৎ চলে গেছে। এটা জানার জন্য যখন বাইরে যায় তখন জানতে পারে তারা টাইম ট্রাভেল করে ২০২৪ থেকে ২০৩০ সালে চলে এসেছে। এবং সেখানে বিদ্যুৎ লাইনে কোন কানেকশন ছিল না।

বাবা: তার বাবা যখন অফিসে যাওয়ার জন্য বেরোয় তখন কোন গাড়ি পায় না। কোন বার সো পায় না কারণ সেখানে সমস্ত জিনিস বিদ্যুতিক ভাবে কানেকশন করে চালানো হতো। এবং সে পায়ে হেঁটে অফিসে যাওয়ার রাস্তা যায়। সেখানে গিয়ে দেখে বিদ্যুতিক লাইনের জন্য তার অফিসের গেটটাও খুলছে না। তাই সেখান থেকে ফিরে আসতে চায়।
ছেলে: ছেলে টি সাইকেল নিয়ে স্কুলে গেছিল তখন বাইরে বেরিয়ে দেখে কোটি কোটি লোক আজ কত অসহায় বিদ্যুৎ না থাকলে কত মানুষের দুরবস্থা আর আজ তাদের কোটি দামে
কটি দামের গাড়ি থাকা সত্ত্বেও পায়ে হেঁটে যেতে হচ্ছে।
মেয়ে: তার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সে কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাই চুপচাপ বসে আছে।
মা: কিছু মহিলা বৈদ্যুতিক কানেকশন না থাকায় তারা সবাই মোমবাতি বা কিছু সরঞ্জাম কেনার জন্য দোকানে যাচ্ছে। সে গিয়ে দেখতে পায় সব ফুরিয়ে আসছে। এবং দাম প্রচুর পরিমাণে হয়ে গেছে। তাই সে সেখান থেকে কিছু মোমবাতি সংগ্রহ করে।।
বাবা: তার বাবা পথে ফেরার সময় কিছু মানুষ এই অবস্থার মোকাবিলা না করে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তাই সে ভাবছে আমিও আমার সন্তানদের নিয়ে বাবার কাছে ফিরে যাবো। গ্রামের বাড়িতে যাব।
সে আমার বাড়ি ফিরে আসে আর সবাইকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে এবং সেগুলি গুছিয়ে গ্রামের পথে রওনা দেয়। কিন্তু তার বাবা যে ফ্লাইট কেটেছিল সেগুলি ফেরত দিয়ে দেওয়া হয় কারণ বিদ্যুতি কানেকশন না থাকায় তাদের যেতে দেওয়া হচ্ছিল না। তা দেখে তার বাবা এক মিনিটও দেরি করেনি সেখান থেকে সাইকেল চালিয়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এবং তারা অনেক পথ পাড়ি দেওয়ার পর, খিদে পায় এবং তাদের কাছে যা খাওয়ার ছিল তার শেষ হয়ে যায়। পাশে একটি পুকুর থেকে জল নে য় এবং জল খায় কারণ সেই সময় জলের দাম প্রচুর হয়ে যায়। তারা পরবর্তীতে তাদের গ্রামের কাছাকাছি চলে আসে এবং গ্রামে তার বাবার সঙ্গে দেখা হয়। এবং তারা বাড়ি ফিরে যায় গ্রামের বাড়ি। এবং তারা সেখানে সুন্দরভাবে জীবন যাপন করে একে অপরকে বোঝে ও একে অপরের কাজে সাহায্য করে। সবাই সবাইকে ভালবাসতে শেখে এবং তারা শহরে আর বসবাস করতে চায় না । তারা গ্রামেই থাকতে চায় ।
তারা যখন কিছুদিন সেখানে বসবাস করার পর রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে এবং যখন সকালে ঘুম থেকে উঠে তারা সেই
২০২৪ সালে ফিরে আসে এবং তারা এবার কাজে লেগে পরে। কিন্তু তারা সময় পেলে একসঙ্গে সময় কাটাতো ।আগে যেভাবে থাকতো সেভাবে আর তারা সময় কাটায় না তার থেকে সময়ের মূল্য তারা অনেক বোঝে তাই সময় নষ্ট করে না । এইভাবে গল্পটি শেষ হয়ে যায়।
493 Views
14 Likes
2 Comments
4.8 Rating
Rate this:
(5)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Tamanna Chowdhury
26-Oct-2024, 10:42 PM

very nice.

Reader photo
সায়মা
11-Jul-2024, 11:04 PM

অসাধারণ