শিক্ষনীয়

একদিন একটি ছেলে তার মা'র কাছে গিয়ে একটা বিল জমা দিল...

মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন...

ছেলে লিখেছেঃ

১. গাছে পানি দেয়াঃ ১০ টাকা

২. দোকান থেকে এটা-ওটা কিনে দেয়াঃ ১৫টাকা

৩. ছোট ভাইকে কোলে রাখাঃ ৪০টাকা

৪. ডাস্টবিনে ময়লা ফেলাঃ ২০টাকা

৫. পরীক্ষায় ভালো রেজাল্ট করাঃ ৫০টাকা

৬. মশারী টানানোঃ ৫ টাকা

... মোটঃ ১৪০ টাকা!!



মা বিলটা পড়ে মুচকি হাসলেন...

তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ

তাকিয়ে রইলেন...

তার চোখে পানি চলে আসছে...

তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন....

১. তোমাকে ১০মাস পেটে ধারনঃ বিনা পয়সায়

২. তোমাকে দুগ্ধপান করানোঃ বিনা পয়সায়

৩. তোমার জন্য রাতের পর রাত জেগে থাকাঃ বিনা পয়সায়

৪. তোমার অসুখ-বিসুখে তোমার জন্য দোয়াকরা, সেবা করা,

ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া,তোমার জন্য চোখের

পানি ফেলাঃ বিনা পয়সায়

৫. তোমাকে গোসল করানোঃ বিনা পয়সায়

৬. তোমাকে গল্প,গান,ছড়া শোনানোঃ বিনা পয়সায়

৭. তোমার জন্য খেলনা, কাপড় চোপড় কেনাঃবিনা পয়সায়

৮. তোমার কাথা ধোওয়া, শুকানো, বদলে দেওয়াঃ বিনা পয়সায়

৯. তোমাকে লেখাপড়া শেখানোঃ বিনা পয়সায়

১০. এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসাঃ সম্পূর্ন

বিনা পয়সায় …

অতঃপর সন্তান তার মার হাত থেকে বিল টা নিয়ে নিচে ছোট্ট

করে লিখে দিল=এ বিল জীবন দিয়েও পরিশোধ করাসম্ভব নয়।
321 Views
16 Likes
6 Comments
4.9 Rating
Rate this:
(10)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (6)

Reader photo
Chowdhury Tamanna
05-Sep-2024, 06:36 PM

খুব চমৎকার হয়েছে ।

Reader photo
ফাতেমা আক্তার
20-Aug-2024, 09:49 AM

খুব খুব খুব খুব খুব খুব খুব সুন্দর লিখেছেন,,, আজকে প্রথম পর্ব পড়লাম,, ইনশাআল্লাহ আবার পরে পরবো ,, আমার লেখা পড়ার অনুরোধ র‌ইলো ,,, আমাকে ফলো করলে আমিও সাথে সাথে আপনাকে ফলো করবো ইনশাআল্লাহ ‌।

Reader photo
মো:সিফাত মিয়া
09-Jul-2024, 06:18 PM

💌অসাধারণ লেখা উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যাবাদ👌

Reader photo
মোঃ মিরাজুল ইসলাম
12-Jun-2024, 11:36 AM

প্রচুর আবেগের কথাগুলো

Reader photo
অচেনা এক ব্যক্তি
20-May-2024, 01:26 PM

খুব ভালো হয়েছে গল্পটা।।।শেষ লাইনটা চোখে জল এনে দিয়েছিল।

Reader photo
Unknown
05-May-2024, 06:28 PM

খুব ভালো লেগেছে 😍