বন্ধা

আমার স্ত্রী বন্ধা।১০ বছরেও বাচ্চার মুখ দেখার সৌভাগ্য আমাদের হয়নি।কোথাও গেলে শুনতে হয়

" এতোদিন বিয়ে,তাও বাচ্চাকাচ্চা নাই! "

কেউ বলে " ডাক্তার দেখাচ্ছো না? "

কিছু অন্ধকারে নিমজ্জিত লোকজন বলে " এসব বিষয়ে কবিরাজ ভালো কাজ করতে পারে "

আমার দাম্পত্য জীবন নিয়ে লোকমুখের এসব অখাদ্য,ঠেসমারা কথাগুলো শুনতে শুনতে মৃ"তপ্রায় আমি।

এসব প্রশ্ন লোকজনের সামনে জিগ্যেস করার কি আছে? যাদের বাচ্চা হয় না তারা কি ডাক্তার,কবিরাজ কম দেখায়?চেষ্টা কম করে?যেখানে সেখানে এই এক কথা মনে করিয়ে দিতে হবে?বাচ্চা ছাড়া কি ভালো থাকা যায় না?

সেদিন বাড়ি ভর্তি আত্নীয়র সামনে এক মহিলা স্ত্রীকে বললো " এইযে বউ,শুনলাম তোমাদের নাকি বাচ্চাকাচ্চা হচ্ছে না? "

কথাটা শুনে ইচ্ছে করছিলো জুতো খুলে ওনার মুখে মা"রি।ওনার কথা শুনে স্ত্রী তিনদিন অঝোরে কেঁদেছে।ওর কান্না দেখে আমি নির্ঘুম রাত কাটিয়েছি,বাচ্চার জন্য আমার খারাপ লাগেনা।খারাপ লাগে সরল স্ত্রীকে যংন লোকজন এসব খোঁচা দিয়ে কথা বলে।

মানুষ কি এতটুকুও বুঝেনা?এসব প্রশ্নে একটা মেয়ের অদৃশ্য র"ক্তক্ষরণ হতে পারে!

কিছুদিন বাদেই ছোট ভাইয়ের বিয়ে।বাড়ি লোকে গমগম করছে।মাঝবয়সী এক মহিলা এসে আমায় বললো

" আমায় খুলে বলো,এক পরিচিত কবিরাজ আছে,উনার ঔষধে কাজ হয়।সমস্যা তোমার নাকি বউয়ের?কার সমস্যা?"

হাতে চায়ের কাপ ছিলো,রেগে সেটা মেঝেতে ছুঁড়ে ফেলে কঠিন স্বরে বললাম

" আমাদের কোনো সমস্যা নাই।আসল সমস্যা আপনাদের।আপনারা জাতির সমস্যা "

256 Views
8 Likes
1 Comments
3.7 Rating
Rate this:
(3)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
মনির হোসেন
27-Apr-2024, 11:53 PM

রাগ দেখিয়ে কোন লাভ নেই। আগে বের করতে হবে কার সমস্যা তারপর সবার সাথে কথা বলতে হবে। যে এই এই কারণে আমাদের বাচ্চা হচ্ছে না বা আমরা এখন বাচ্চা নিবো না।এসব রাগ করে চায়ের কাপ ছুড়ে ফেলে দিয়ে সমাজকে দোষারোপ করলে চলবে না।আগে নিজেকে ঠিক করতে হবে চিকিৎসা করতে হবে। আমি নিজে এই ভুক্ত ভুগি।

আতিক আহমেদ
আতিক আহমেদ
28-Apr-2024, 07:57 AM

আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ