প্রকৃতির_প্রতিশোধ

আম গাছটা কা!টার সময় বলেছিলাম " কাকু গাছটা কিছুদিন পর কা!টা যায় না?এতো আম ধরেছে!সন্তান সহ মা'কে কে"টে ফেলবেন? "

এলাকার বিষু কাকু হেসে বললো " গাছের আবার মা সন্তান আছে নাকি? "

" আমগুলো পাকার পর না-হয় কা!টতেন।গুরুজনেরা বলে ধরতি ফলের গাছ কাটা মহাপাপ "

" ভাস্তা,কোন যুগে থাকো? "

কথাটা বলতে বলতে বিষু কাকু তরতাজা গাছটা কে!টে ফেললেন।আমগুলো মাটিতে আঁচড়ে পড়লো।গাছের গোড়াটার দিকে তাকাতেই মন বেদনায় ভরে উঠলো।কি মর্মান্তিক দৃশ্য!

দীর্ঘদিন পর্যন্ত সেই বেদনা আমার মনের মধ্যে গেঁথে ছিলো।ধরতি ফলের গাছটার জন্য ভিষণ মায়া হয়েছিলো।মনে হচ্ছিল গাছটা কেঁদে কেঁদে তার মালিকের কাছে আকুতি মিনতি করে বলছে " এক বছর পর সন্তান জন্ম দিয়েছি।ওদের অকালে মে!রো না! "।

কে"টে গেছে একটা বছর।আবারও গাছে গাছে আমের মুকুল ফুটেছে।

অবাক করার বিষয় হলো আজ সকালে শুনলাম বিষু কাকুর স্ত্রী জমজ সন্তান জন্ম দিয়েছেন।তার ঘন্টাখানেকের মাথায় নাকি দুই শিশুই মা!রা গেছে।ফুটফুটে একটা ছেলে বাচ্চা আরেকটা মেয়ে।প্রকৃতি কি কোনোভাবে প্রতিশোধ নিলো?
.............
260 Views
7 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Chowdhury Tamanna
10-Sep-2024, 07:39 PM

very nice.