চেনা পথে অচেনা পরী

জীবন জীবিকার টানে কর্মস্থলে গিয়ে যথাযথ দায়িত্ব পালন সম্পন্ন করে প্রতিদিনের ন্যায় আপন আলয়ে ছুটে আসার চেনা পথে হঠাৎ অচেনা এক পরী নয়নের সম্মুখ দিয়ে গা বেঁকিয়ে ধীরে ধীরে চলতে লাগলেন। আচমকা পরীটার নজর পড়তেই থমকে যায়। প্রথম দেখায় মনে হয় যেন চেনা শহরের খুব কাছের কেউ একজন। এমনটা হবেই বা না কেন। পরীটাও যে স্বয়ং পাল্টা নজর দিয়ে এমনভাবে চেয়ে ছিলেন যেনো দু'জন দুজনকে যুগ যুগ ধরে জানা চেনা আছে। দৃষ্টি সংযত করে নিজেকে সামলিয়ে আপন পথে চলতে আরম্ভ করতে করতে খানিকক্ষণ না পেরুতেই আপন আলয়ে পৌঁছে গেলাম।

পরের দিন একই পথে একই সময়ে একই সাজে সেই পরীটাকে দেখে দ্বিতীয়বারের মতো হতভম্ব না হয়ে থাকতে পারলাম না। আগের দিনের মতো খানিকক্ষণ দুজন দুজনার দিকে তাকিয়ে ছিলাম। খেয়াল করলাম যে পরীটা নিকটস্থ এক গৃহে প্রস্থান করলেন। খানিক ভাবনায় পড়ে গিয়ে একটু বিচলিত হয়ে যথাযথ আপন গতিতে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম। আপন আবাসে পৌঁছে যেন পরীটার কথা স্মরণ হতে আরম্ভ করলো। এইভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন একটু নিজেকে পরিপাটি করে চেতনায় পরিস্থিতির কথা রেখে উক্ত পথের দিকে হাঁটতে শুরু করতে না করতেই পৌঁছে গেলাম সেই চেনা পথে অচেনা পরীর আস্তানার কাছাকাছি। যেই চিন্তা সেই ঘটনা ঘটে গেলো।

এই দিনও পরীটাকে একই স্থানে একই সময়ে একই কাপড়ে সাঁজগোঁজে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। পরীটার থেকে খানিক দূরত্ব বজায় রেখে এতিমের মতো দাঁড়িয়ে বারবার পরীটার দিকে তাকিয়ে রইলাম। পরীটা গাঢ় ঘুরাতেই আমায় দেখে আধটু মুচকি হাসি ছুড়ে দিলো আমার দিকে। মিনিট খানেক পরে দেখি পরীটা বিপরীতমুখী এক স্থান দিয়ে আপন গৃহে প্রবেশ করলেন। পরীটা চলে যেতে দেখে বুকের ইচ্ছে করছিলো যেন পথ আটকে দিয়ে আরো কিছুক্ষণ চেয়ে থাকি। কিন্তু আফসোস পরিবেশ আর পরিস্থিতির কারণে তাতে সক্ষম হতে পারিনি। এইভাবে মনে কিছু দুঃখ নিয়ে ঘণ্টা খানেক উক্ত স্থানের অসহায় হরিণের মতো নীরবে ছটফট করতে ছিলাম যেন পরীটা বের হয়ে আরেকটু দেখা দেয় কিনা।

কিন্তু সেই দিন পরীটার আর দেখা হলো না। ঐভাবে কেটে গেলো সেই দিন।
পরের দিন একই সময়ে একই স্থানে একই ভাব নিয়ে ঘণ্টা দেড় এক নীরবে দিক বেদিক চেয়ে চেয়ে পার করে দিলাম। কিন্তু সেই দিনের পর থেকে এখনো পরীটা স্বপ্নে ভাসমান। বাস্তব জীবন থেকে যেনো একেবারে হারিয়ে গেলো দূর এক অজানায়। পায়নি তার কোনো খোঁজ। প্রতিদিন সেই চেনা পথে গিয়ে অচেনা পরীর খুঁজে ঘণ্টা খানেক পার করে করে এখনো কাটছে দিন। জানি না সে আর দেখা দেয় কি-না। মাঝেমাঝে ভাবনা হয়, আসলেই কি এই পরীটা কোনো কল্পনার পরী ছিলো। না-কি মানুষ রূপে কোনো সত্যিকারের পরী ছিলো। এই সব ভাবতে ভাবতে যেন আজ ভাবনাহীন।
123 Views
1 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(1)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
shihab
29-Jul-2025, 08:15 PM

nice

Reader photo
shihab
28-Jul-2025, 04:40 PM

দারুণ