আগন্তুক

অল্প বয়সে দাদার এক বন্ধুকে ভালোবাসতাম।বলার চেষ্টা করেছি,বলতে পারিনি।ভয় হতো,যদি না বলে দেয়!

বিষয়টা নিয়ে প্রায়ই ভাবি।কি হতো,যদি সাহস করে বলতাম? আচ্ছা,উনি কি রাজি হতেন? আমি তো দেখতে অতটাও মন্দ না।আমার প্রেম নিবেদন কি তার মন অব্ধি পৌঁছাতে পারতো? বড্ড মনে পড়ে ওনার কথা।

একবার ওনার জন্মদিনে উপন্যাসের বই উপহার দিয়ে বলেছিলাম আজ রাতেই পড়তে।সেখানে একটা চিঠি দিয়েছিলাম।লেখা ছিলো

" অনুপ দাদা,তোমার একটা শার্ট আমায় দেবে?যখন একা মনে হবে শার্টটা বু"কে জরিয়ে ধরে রাখবো "

এই লেখাটা পড়ে যেকোনো পুরুষই বুঝতে পারবে চিঠি দেওয়া মেয়েটা তার প্রেমে হাবুডুবু খাচ্ছে।কিন্তু অনুপ দাদা বুঝতে পারেনি।বুঝবেন কিকরে?হাদারা কি প্রেম বুঝতে পারে নাকি?

উনি পরের আমায় বললো " বইয়ে একটা চিঠি দেখলাম।তুই আমার শার্ট চেয়েছিস? "

বললাম " হু চেয়েছি "

" আমার শার্ট মোটে একটা।নতুন শার্ট কিনলে তোকে পুরাতনটা দিয়ে দিবো "

হ্যা,লোকটা এতোটাই বোকা এবং সহজ সরল ছিলো।এইজন্যই তো এতো ভালোলাগতো।থাক সেসব স্মৃতিচারণ।আমি এখন বিবাহিত।এসব ভাবাও তো অন্যায়।

বিষাদময় এক বিকেলে জানালার কার্নিশ ধরে দাঁড়িয়ে বাইরের শিমুল গাছটার দিকে তাকিয়ে আছি।ফোন বেজে উঠলো।অচেনা নাম্বার।ধরলাম।ওপাশ থেকে পুরুষালি কন্ঠ ভেসে এলো

" ১০ বছরেও আড়ষ্টতায় কখনো বলতে পারিনি।আজ বললাম,ভালোবাসি রাজকন্যা "

এতটুকু বলেই কল কে'টে গেলো।কে?কে ছিলো ছেলেটা?দিবারাত্র উৎকন্ঠায় কাটতে লাগলো।বু"কে ইদানীং ভিষণ ব্যথাবোধ হয়।প্রথম প্রেম সযত্নে বু'কে লুকিয়ে রেখেছিলাম,এখন সে বড্ড উঁকি দিচ্ছে।

প্রথম ভালোবাসা কখনো ভুলা যায় না. 🖤 🤍
499 Views
13 Likes
3 Comments
3.9 Rating
Rate this:
(7)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
unknown cute girl 😍
26-Jan-2025, 10:02 PM

ta apnar jibone ki arokom ghotona ache M.r Atik tobe golpo ta khub sundor time pele comment er reply deben

আতিক আহমেদ
আতিক আহমেদ
07-Feb-2025, 08:02 PM

আপনার মূল্যভান মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Reader photo
আয়েশা আক্তার মিম
17-May-2024, 03:26 PM

এরকম অনেক মেয়ে আছে যারা পছন্দের মানুষটির কাছে ভালোবাসার কথা বলতে পারে না 🥰🥰🥰

আতিক আহমেদ
আতিক আহমেদ
17-May-2024, 03:49 PM

You are Right

Reader photo
সালমা তাবাসসুম।
27-Mar-2024, 09:07 PM

সুন্দর

আতিক আহমেদ
আতিক আহমেদ
27-Mar-2024, 10:03 PM

ধন্যবাদ 😊