অচেনা এক পথে


প্রতি দিন প্রতি রাত
শুধু তোমায় দেখি,
তোমাকে নিয়ে নানান
কল্প গল্প লেখি।

মনের ভাবনাগুলো
তোমায় নিয়ে সাজে,
কতো শতো স্বপ্ন বুনি
হৃদয়ের গহিন মাঝে।

কর্মব্যস্ততায় তুমি সদা
কল্পনায় ভাসে রও,
চেতনা ফিরতেই অবাক
কেনো তুমি তা নও।

জনম জনম তোমার লাগি
প্রহর গুনে থাকবো,
তুমি আমায় ভুলে গেলেও
তোমায় মনে রাখবো।

স্রষ্টার নিকটে আরজ করি
তোমার সঙ্গী হতে,
এতিমের মতন বসে থাকি
অচেনা এক পথে।

তুমি ছবিটা দেখে দেখেই
দিবানিশি কেটে যায়,
নিজের চেয়ে ভালোবাসি
প্রমাণ করা বড় দায়।


70 Views
2 Likes
2 Comments
4.0 Rating
Rate this:
(1)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
shihab
27-Jul-2025, 06:02 PM

nice poem

Reader photo
Sagor M
27-Jul-2025, 02:21 AM

Nice