ভাবিনি এমন হবে 😥

রনি
রনি
লেখক
সাগর আর অথই এর দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক। মাঝখানে কয়েকবছর তাদের যোগাযোগ ছিলোনা। পরে আবার সবকিছু ঠিক হয়ে গেছে। দুজন দুজনকে খুব ভালোবাসে। সাগরের চাকরি আর অথই এর পড়ালেখার জন্য দুরে থাকতে হয়। একদিন রাতে ফোনে কথা বলতে বলতে ঝগড়া বেধে যায়। দুজনেই অভিমান করে কথা বলছেনা। এভাবে তিনমাসের মতো কেটে গেলো।

একদিন অথই হোয়াটসঅ্যাপে একটা কষ্টের স্টোরি দিলো। সাগর স্টোরি দেখে ভাবলো অথই নিশ্চয়ই তার জন্য কষ্ট পাচ্ছে। অভিমান ভেঙে সাথে সাথে মেসেজ দিলো।

*সাগর* : কিরে কেমন আছিস অথই?

*অথই* : ভালো আছি। আপনি?

*সাগর* : আমিও ভালো আছি। কি হয়েছে তোর? ওরকম স্টোরি কেনো দিছো?

*অথই* : কিছু হয়নি। এমনি দিয়েছি।

*সাগর* : আমি তোকে জানি তুই এমনি এমনি স্টোরি দিবিনা। বল আমাকে কি হয়েছে?

অনেকক্ষণ জিজ্ঞেস করার পর অথই বলতে রাজি হলো।

*অথই* : রাগ করবেন না। ২ মাস আগে একটা ছেলের সাথে কথা বলতে বলতে তার সাথে সম্পর্ক তৈরি হয়। ২ মাস আমাদের সম্পর্ক ভালো চলছিল। আজকে আমাকে ফোনে বললো তার পরিবার নাকি আমাকে মেনে নিবেনা। তাই তাকে ভুলে যেতে বলেছে। তাই আমার খুব কষ্ট হচ্ছে (কান্নার স্বরে)।

সাগর এমন কথা শুনে যেনো হতবাক হয়ে গেল। এমন কিছু শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিলোনা। তার মাথায় যেনো আকাশ ভেঙে পরলো। দুচোখের কোনায় দুফোঁটা জল চলে এলো। অথই যেনো কিছু বুঝতে না পারে তাই সাগর তাকে সান্ত্বনা দিলো অনেক। একদিকে চোখের জল পরছে অন্যদিকে অথই কে সান্ত্বনা দিচ্ছে। অথই কিছু ই বুঝতে পারলোনা।

এভাবে কয়েকদিন ধরে সাগর অথই কে সান্ত্বনা দিতে থাকলো। অথই একটু স্বাভাবিক হওয়ার পরে সাগর একদিন ইচ্ছে করেই ছোট একটু ঝগড়া বাঁধিয়ে কথা বলা একদম বন্ধ করে দিলো। সাগর সহ্য করতে পারছিলো না অথই এর নতুন প্রেমের গল্প । এমনটা শুনতে হবে সে ভাবতেই পারেনি । সে নিজে থেকেই দুরে সরে গেলো। অথই কে বুঝতে দেয়নি সে এসব শুনে কতটা কষ্ট পেয়েছে।
927 Views
35 Likes
5 Comments
3.8 Rating
Rate this:
(15)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (5)

Reader photo
মাওয়া
29-Jun-2024, 04:37 PM

গল্পের এখনো অনেক অংশই বাকি গল্প সম্পন্ন হয়নি

রনি
রনি
30-Jun-2024, 02:48 AM

এটার পূর্ণ গল্প আসবে।

Reader photo
Unknown
08-May-2024, 09:48 PM

💔💔😔

রনি
রনি
09-May-2024, 04:53 PM

😍😍😍

Reader photo
হিমু
08-May-2024, 09:47 PM

💔💔

রনি
রনি
09-May-2024, 04:53 PM

😍😍

Reader photo
Someone
07-Apr-2024, 03:53 PM

Kisui Buji Nai

রনি
রনি
08-Apr-2024, 01:01 AM

🙄🙄🙄

Reader photo
Unknown
26-Mar-2024, 06:15 PM

এমন অনেক হয় এখন

রনি
রনি
08-Apr-2024, 12:56 AM

✌✌✌