রেখে গেছো সোনার পাখি,
বুকের মাঝে মায়া।
রাত পোহায় নিঃসঙ্গতায়,
তবু আসে না ছায়া।
ঘরটা এখন শূন্য খাঁচা,
ফুল ফোটে না বনে।
তোমার ছোঁয়া মুছে গেছে
জীবনপাতার ক্ষণে।
শিশুর মুখে, বাবা কোথায়?
জবাব দিতে ভয়।
আঁচলে ঢাকি জলভেজা মুখ,
বুকের ভিতর ক্ষয়।
মোবাইলের নীল আলোয়
ভেসে ওঠে আভাস।
চোখের কোণে জমে থাকে
চেনা এক অভ্যাস।
ফিরো তুমি, ঘর জেগেছে,
আছে দীপ্ত আলো।
প্রেম যে শুধু সোনার খাঁচা,
তাতে পাখি ভালো।
রেখে গেছো সোনার ময়না,
বুকে ব্যথার শিস।
তোমার ছাড়া এই সংসার
শুধুই কান্নার বিষ।

কোন মন্তব্য নেই