ছেলেটা রোজ পিছু করতো।একদিন রাগ দেখিয়ে বললাম " রোজ পিছু নেন কেনো?বিরক্তিবোধ হয় বুঝেন না? "
ছেলেটার চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেলো।দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে।তাই আর কিছু বললাম না।
পরেরদিন আবারো ছেলেটা হাজির।রোজ একটা ছেলে চোখে চোখে রাখলে অস্বস্তির সীমা থাকে না।আবারো ডাকলাম
" এই ছেলে,এদিকে আসেন "
ছেলেটা মুখ আমতা আমতা করে কাছে আসলো।বললাম " পছন্দ করেন? "
" হ্যা "
যেন পিছু না করে তাই মিথ্যা বললাম " আমার প্রেমিক আছে,জানেন? "
" না।জানতাম না "
" এখন তো জানলেন।কাল থেকে আর ডিস্টার্ব করবেন না।ঠিক আছে? "
" আমি কি আপনাকে ডিস্টার্ব করি? "
" রোজ পিছু নেন,এটা ডিস্টার্ব না? "
" আর পিছু নিবো না।এখানে দাঁড়িয়ে শুধু দেখবো "
ইচ্ছে করছিলো কঠিন কিছু কথা শুনিয়ে দিতে।আজ ওয়ার্নিং দিলাম।কালকেও যদি দেখি এখানে তাহলে বকে দিবো।পরেরদিন আবারো ছেলেটা দাঁড়িয়ে।বললাম
" আজব তো,পাগল নাকি আপনি?আমার প্রেমিক আছে,তাও কেন রোজ দেখেন?দেখলেও লাভ হবে না।আমি খুব লয়াল।ওকে ছাড়া কাউকে ভালোবাসবো না "
ছেলেটা মাটির দিকে মুখ করে বললো " জানি।সেজন্যই আজও দাঁড়িয়ে আছি "
" মানে? "
" সত্যিকারের ভালোবাসা তো কেউ বুঝেনা।আমার বিশ্বাস!আপনার প্রেমিক ও বুঝবে না।তখন নাহয় আমায় একটু যায়গা দিয়েন "
এমন কথায় কোন মেয়ে যায়গা না দিয়ে থাকতে পারে? আমিও যায়গা দিলাম।শুধু মনে না,গোটা জীবনে সে যায়গা করে নিলো।
এটাই হলো সত্যি কারের ভালোবাসা 🖤🥀

সকল মন্তব্যগুলো (4)
এটা কোনো গল্পের মধ্যে পড়ে না। একদম বাজে গল্প 🙄
সত্যি অসাধারণ, ভালোবাসা আসলেই সুন্দর।
how
kausar