ফিলিস্তিনের কান্না

সারা বিশ্ব চুপ করে,
বসে থাকে চেয়ে ।
জালিম যত যন্ত্রণা দেয়,
বলে না কেউ কইয়ে।

শিশুর মুখে হাসি ছিল,
ছিল রঙিন ধারা ।
আজকে পথে বারুদের
ছড়ায় শুধু ঝরা।

মায়ের কোল শূন্য করে,
নিয়ে যায় যে প্রাণ ।
তাদের বুকে কবে যেন
আসবে আলোর জান!

হে পরওয়ারদিগার তুমি,
স্নেহে ভরা মন ।
রক্ষা কর মজলুমদের,
করো দয়া দান।

তোমার রহম ছড়িয়ে দাও,
ফিরুক শান্ত দিন ।
ফিলিস্তিনে ফুটুক আবার
রঙিন ফুলের বাগান।


90 Views
2 Likes
1 Comments
0.0 Rating
Rate this:
(0)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Unknown
04-Jun-2025, 02:41 PM

onek balo liksen

কবি রাকিবুল ইসলাম রাহান
কবি রাকিবুল ইসলাম রাহান
02-Sep-2025, 07:05 AM

ধন্যবাদ প্রিয় গুণীজন