হাজিরহাটে শৈশব খুঁজি

কমলনগর ছোট্ট শহর,
স্মৃতির পাতায় লেখা,
মেঠো পথে রোদ ঝরে,
শৈশব যেন দেখা।

খাল-বিল আর গাছের ছায়া,
ডাকে আমায় টানে,
চড়ুই পাখির ডাক শোনে,
রোদ-মাখা ওই বানে।

হাজিরহাটের নামটি শুনলেই,
মনটা আমার ভাসে,
চায়ের কাপে গল্প জাগে,
সন্ধ্যা হাটে আসে।

চর জাঙ্গালিয়া পেরিয়ে গেলে,
সবুজ ধান সে বলে,
আয় না ফিরে আপন ঘরে,
শেকড় আছে তলে।

মেঘনার ঢেউ মুখে বলে,
তুই কি আমায় চাস?
হৃদয় জুড়ে ঢেউ তোলে,
ডাকে বারো মাস।

চেনা মুখ আর প্রিয় উঠোন,
কী করে ভুলে যাই?
গল্প-খেলা, ছুটে চলা,
আজো মনে পাই।
64 Views
1 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(1)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
Unknown
30-May-2025, 05:47 PM

চমৎকার লিখেছেন