একা জেগে

নিঝুম রজনী নিস্তব্ধ চার দিক
আমি একা জেগে
জানিনা অজানা কোন আবেগে।।

রাত জাগা পাখি কিছু জোনাকি
আধখানা চাঁদ সঙ্গী আমার
থেকে থেকে ডাকে ঝিঝি পোকা
কেউ নেই পাশে আর।
ক্ষনে ক্ষনে কাদি হাসি ক্ষনে নিঃশ্চুব
এমন তো হয়নি আগে।
জানিনা-অজানা কোন আবেগে।।

কোনো দিন আকাশে চাঁদ উঠেনা
পাইনা পাখির দেখা
জোনাকিরা আসেনা ঝিঝিরা ডাকেনা
থেকে যাই একা।
স্মৃতি তখন জাগার সাথি, সাথি আধার রাতি
এমন তো হয়নি আগে।
জানিনা-অজানা কোন আবেগে।।
395 Views
16 Likes
3 Comments
4.8 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (3)

Reader photo
আহসান হাবিব বিপ্লব
28-Apr-2025, 07:21 PM

অসাধারণ

Reader photo
Tamanna Chowdhury
08-Nov-2024, 08:12 PM

very nice.

Reader photo
বন্যা ইসলাম রাজিয়া
05-May-2024, 07:39 AM

অনেক ভালো হয়েছে কিন্তু আর ইকটু ভালো হলে ভালো হতো