আর কতো কাল সইবো আমি
এমন তরো জ্বালা
ভালোবেসে পেলাম শুধু
কলঙ্কেরি মালা রে...
কলঙ্কেরি মালা।
যাচ্ছিলো দিন সুখে আমার
পিরিত করার আগে...
ভালোবেসে এখন আমার
উদাস উদাস লাগে?
মনের কথা কইবো কারে
বোঝে না প্রাণকালা রে...
বোঝে না প্রাণকালা।।
ভালোবেসে পেলাম শুধু
কলঙ্কেরি মালা রে...
কলঙ্কেরি মালা।
কোকিলা তুই বুঝিস না কেন
ডাকিস গাছের ডালে
জলের কলসি ভরাই আছে
কেমনে যাই তা ফেলে!
আর কতো কলঙ্কো পেলে
লাগবে তোমার ভালা
আমি কুলের বালা রে...
আমি কুলের বালা।।
ভালোবেসে পেলাম শুধু
কলঙ্কেরি মালা রে...
কলঙ্কেরি মালা।

সকল মন্তব্যগুলো (1)
nice