নরপিশাচের বিচার চাই

পলাশ
পলাশ
লেখক
রাতের আঁধার নেমে এলে,
ভয় পায় মেয়ে একা চললে।
শকুন ওত পেতে বসে,
নরপিশাচ ঝাঁপিয়ে পড়ে।

স্বপ্ন ভাঙে, সুর থেমে যায়,
নিরীহ মুখে ভয়ের ছায়া।
কান্নার সুর বাতাস বয়ে,
বিচার মেলে ক'জন পায়?

মায়ের কোল হয় রক্তাক্ত,
অন্ধ আইন দেয় না শক্ত।
সমাজ শুধু চেয়ে দেখে,
শয়তানেরা হাঁটে পথে।

🔥 আর কতকাল, আর কতদিন?
বদল আনো, হোক সে কঠিন!
নারীর সম্মান রক্ষা করো,
শকুন বধে হাতটি ধরো!

পলাশ বলে, জেগে ওঠো,
অন্যায় দেখে চুপ কেন রই?
ন্যায়ের পথে চলতে হবে,
শয়তানদের রুখতে হবে!

119 Views
2 Likes
0 Comments
5.0 Rating
Rate this:
(2)

মন্তব্য

কোন মন্তব্য নেই