একদিন আমি থাকবো না

হয়তো কোনো একদিন
থাকবো না তোমাদের মাঝে,
ব্যথা যদি পেয়ে থাকো
আমার কথায় কোন কাজে।
অভিশাপ দিও না।।

মন থেকে এই বেদুইন কে
করে দিও ক্ষমা,
রেখোনা মনে দুঃখ কোন
রেখোনা বেদনা জামা।
আর প্রতিশোধ নিও না।।

মনে করো এক অতিথি পাখি
এসেছিল তব আঙিনায়,
কিছু সুখ কিছুটা দুঃখ দিয়ে
হারিয়ে গেছে দূর অজানায়।
আঁখিপাতে তাই আর জল এনো না।।
824 Views
29 Likes
6 Comments
4.1 Rating
Rate this:
(15)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (6)

Reader photo
আহসান হাবিব বিপ্লব
28-Apr-2025, 07:18 PM

অসাধারণ

Reader photo
Abser Uddin
19-Oct-2024, 06:58 PM

আমার কাছে খুব ভালো লাগলো

Reader photo
ইসরাত জাহান
04-May-2024, 07:30 AM

🥰কবিতাটি সত্যিই অনেক সুন্দর 🥰

Reader photo
সারা
01-May-2024, 05:34 PM

অসাধারণ হয়েছে কবিতা টা 🥰🥰

Reader photo
সিফা
13-Apr-2024, 09:11 AM

ডাক্তার

Reader photo
আলামিন
14-Mar-2024, 08:07 PM

খুব ভালো