স্বপ্ন

অনেকের স্বপ্ন আবার বিয়ে করা। করোনার সময় একজন জিজ্ঞেস করেছিল স্কুল কলেজ কবে খুলবে? এক মেয়ে উত্তরে বলল "খুলতে হবে না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে”। যাক ভালো।

বাস্তবিকতা হচ্ছে এই একটা বিষয় আমাদের দুইজনকে অনেক আলাদা করে। আপনি যেই স্বপ্ন দেখেন, আমি কখনোই ঠিক এক স্বপ্ন দেখি না। যে গ্রামে বসে আছে ও শহরে আসার স্বপ্ন দেখে। যে শহরে আছে সে আবার রাতের দুইটা বাজে রুমে বসে বসে গ্রামে গরুর খামার আর ধানের খেত করার স্বপ্ন দেখে। আমাদের দৃষ্টিকোণ ভিন্ন।

কিন্তু আমরা স্বপ্ন দেখতে গিয়ে বাস্তবতা ভুলে যাই। আমরা মনে করি বিদেশ গেলে সব সমাধান হয়ে যাবে, আমরা মনে করি টাকা কামালে সব ঠিক হয়ে যাবে, আমরা মনে করি বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে।

আমাদের প্যাড়াটা তখন লাগে যখন স্বপ্ন পূরণ হয় আর আমরা বাস্তবতাকে মানতেই পারি না।

কোনো স্বপ্নই আপনার খুশি থাকার গ্যারান্টি দেয় না। কোন স্বপ্ন পূরণই আপনাকে দায়িত্বহীন করবে না। আর আপনার এমনও স্বপ্ন থাকবে যেটা কখনোই পূরণ হবে না।

কিন্তু একটা ব্যাপার আছে। আমার স্বপ্ন দেখাটা আপনি থামাতে পারবেন না। আমি স্বপ্ন পূরণ করতে থাকব। আপনি হয়তো পূরণ হবে না ভেবে দেখবেনই না। চেষ্টা করার আগে পর্যন্ত আপনি জানেন না আপনার জন্য কি আছে কপালে।
503 Views
17 Likes
4 Comments
4.3 Rating
Rate this:
(6)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (4)

Reader photo
asbak Akhtar
19-May-2024, 04:01 PM

bhalo ache

ফজলুল হক রাফি
ফজলুল হক রাফি
26-May-2024, 10:15 AM

ধন্যবাদ মন্তব্য করার জন্য 🩵😊

Reader photo
ফারজানা আক্তার
13-Apr-2024, 06:52 PM

,🌹🌹🌹

ফজলুল হক রাফি
ফজলুল হক রাফি
13-Apr-2024, 06:55 PM

ধন্যবাদ 😊🙈💐🌹🌺🌷

Reader photo
Naima
30-Mar-2024, 12:46 AM

গল্পটা জীবনের সাথে মিলে 🥹🙂 গেল। সত্যি খুব সুন্দর গল্প ছিল।

Reader photo
abdullaahmod
29-Feb-2024, 11:45 PM

gollpo