আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা ভাবি যে আমাদের সময় আছে । অথচ কিভাবে সময় চলে যাচ্ছে সেটা বুঝতে পারছি না । কত মানুষ আসলো, কত মানুষ গেল, কত নিজের রূপ দেখলাম, কত দুনিয়ার রূপ দেখলাম । থাকছে না কিছুই ।
অথচ এখনো ভাবি যে সময় আছে ।
ডিউটি শেষ হলে করবো, কিছুদিন পরে ভাববো, বিয়ের পরে করবো, বাচ্চাটা বড় হয়ে গেলে করবো, আর একটু সময় যাক।
সময় চলেও যায় । কিছুই আর আগের মত থাকে না।
তবে অন্তত আজ কিছু শেষ হয়ে যায়নি ।
একটা সময় ছিল যখন স্কুল-কলেজে পড়তাম বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতাম , দুপুরবেলা খেলা মাঠে খেলাধুলা করতাম সময় পেলে চায়ের দোকানে গিয়ে বসতাম বন্ধুদের সাথে । কিন্তু আজ ওই সময়টা আর নেই কেউ আছে ডিউটির ব্যস্ততায়, কেউ আছে পড়াশোনা নিয়ে, কেউ আছে লাইফ নিয়ে, কেউ বা সংসার নিয়ে।
আমাদের সবারই উচিত সময় থাকতে সকল কাজ মিটিয়ে নেওয়া , সময় শেষ হয়ে গেলে আমার মত যাতে আর কেউ আফসোস না করে ।

সকল মন্তব্যগুলো (3)
আপনি এখানে একতম সত্যি কথা তোলে ধরছেন।
soty aty bastoh amra sobay atai Kori so nice
ভালো