ঈদ মোবারক

চাঁদ উঠেছে, আনন্দে মেতে,
নব আশা যেন হৃদয়ে পেতে।
ঈদের খুশি দোলা দেয় প্রাণে,
ভালোবাসা ছড়ায় চারিদিকে গানে।

নতুন জামা, হাসি সবার মুখে,
ছোট্ট শিশুরা দৌড়ায় সুখে।
ঈদের সেমাই, মিষ্টি আর পায়েশ,
পূরণ করে সবার মনের আবেশ।

মসজিদের পথে জমায়েত সব,
ঈদের নামাজে শান্তির রব।
কাঁধে কাঁধ মিলে ভ্রাতৃত্ব গড়ে,
বড়-ছোট মিলে হাসির স্বর্গে।

পরস্পরে আমরা করি মাফ,
হৃদয় জুড়ে বন্ধনের গ্রাফ।
ঈদ মোবারক, সবাইকে বলি,
শান্তি আসুক পৃথিবীর গলি।

ঈদের খুশি থাকুক চিরকাল,
ভালোবাসায় কাটুক প্রতিটা পাল।

271 Views
6 Likes
1 Comments
4.0 Rating
Rate this:
(2)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
sadiya islam tisha
27-Jan-2025, 07:33 AM

sundor hoiche 💙

সকল পর্ব