ওহে নদী, আজ সাজাবে কে তোরে?
কার এত মায়া, এত কিছুর পরে!
ভেঙেছিস তুই কত-শত লোকের ঘর,,
সবাই তোরে ভেবেছে আপন তুই ভেবেছিস পর!!
তোর কিনারায় ঘরটি বেঁধে থাকতো কত লোক
এতদিন সবাই সুখেই ছিল, এখন কান্নার শোক!
দেখলি না তুই কারো অসহায়ত্বে ভরা চোখের জল
তোর দেহেতে সব মিশিয়ে নিয়ে হলি রাজা বীরবল!
দেখ রে নদী দেখ,,
তোর জন্য আজ অনাহারে মরছে কত জাতি,
তোর জন্য কত ঘরে জ্বলছে সাদা বাতি!
করবে না আর ক্ষমা তোরে বাংলাদেশের কেউ,,
এতকিছুর জন্য তুই দ্বায়ী আর তোর ঢেউ!!

সকল মন্তব্যগুলো (5)
এত সুন্দর কবিতা দেওয়ার জন্য ধন্যবাদ
খুব সুন্দর একটা কবিতা
অনবদ্য লেখনী,,, দারুণ হয়েছে কবিতাটা...!
চমৎকার লিখেছেন,, কোনো জবাব নেই....!
খুব খুব খুব খুব খুব খুব খুব ভালো লাগলো কবিতাটা...! লেখককে ধন্যবাদ জানাই এমন একটি অসাধারণ কবিতা লিখবার জন্য..! কবিতাটা পড়েই মনে হচ্ছে কবি কতটা প্রকৃতি ও দেশপ্রেমিক...! নদীর ঢেউয়ের কারণে আমাদের ঘরবাড়ি ভেঙে যায়,, আমরা অসহায় হয়ে পড়ি...! দারুণ ভাবে উপভোগ করছি কবাতাটা...!