টাকার বিকল্প নাই

টাকা থাকলে জীবন চলে
না থাকলে কষ্ট,
টাকা ছাড়া কিছু হয় না
হয় স্বভাব নষ্ট।

জন্ম হতেই মরণ অবধি
টাকার বিকল্প নাই,
ছোট বড় ধনী গরিবও
টাকায় আসক্ত ভাই।

একটা সময় টাকা বলতে
ছিলো না তো কিছু
নারী-পুরুষরা দিবানিশি
নিতো না টাকার পিছু।

দিন দিন জীবন জীবিকা
বাড়ছে টাকার ফলে,
গ্রামে শহরে কত কিছু হয়
নতুন কায়দার তলে।

টাকার কাছে এখন দেখি
সবকিছু মানে হার,
সত্যকেও মিথ্যা বানিয়ে
পেয়ে যায় তো পার।

বৈধ অবৈধ যাচাই করে না
টাকার লোভ হলে,
প্রায়ই নারী পালিয়ে যায়
স্বামী সন্তান ফেলে।

পড়ালেখায় টাকা লাগে
লাগে খাবার খেতে,
টাকা আয়ে দেশ বিদেশে
চাই অনেকে যেতে।

ভাইয়ে ভাইয়ে মহা দ্বন্দ্ব
মা-বাবার টাকার ভাগে
বোনে ভাইয়ের বিবাদেও
কতকিছু ঘটে রাগে।

বন্ধুকেও বন্ধু ধোঁকা দেয়
হোক না যতই ভালো
লেবাস ধরেই ধর্মের কর্মে
থাকতে চাই গোছালো।

হালাল টাকা হারামে দেয়
অধিক টাকা করতে
নতুন জাতের ফাঁদে পড়ে
বিশাল টাকা গড়তে।

অসহায়দের অবস্থা দেখে
অসাধু কিছু লোকে,
টাকাপয়সা কেড়ে নিয়ে
হুমকিও দেয় মুখে।

লজ্জা শরম ফেলে দিয়ে
টাকায় করে কুকাম,
রাতারাতি লাখপতি হলে
চকমক রাখে মকাম।

জনতার দ্বারে হাত পাতিয়ে
ভোটে বিজয়ী হলে,
টাকার নেশায় যা তা করে
নবাবি ভাবে চলে।

অভাবেতে থাকতে থাকতে
হঠাৎ টাকা এলে,
নিজেকেও মানুষ ভাবে না
নানা কৌশল খেলে।

টাকা দেখলে সম্মান করে
সবাই টাকার ভক্ত
টাকা বিনা সমাদর হয় না
টাকায় সবি শক্ত।
439 Views
6 Likes
2 Comments
5.0 Rating
Rate this:
(4)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (2)

Reader photo
Shahin
09-Dec-2024, 07:07 PM

wow absolutely right

Reader photo
রিয়াদ
04-Dec-2024, 06:42 PM

একদম ঠিক কথা