গল্পটি আমাদের হোস্টেলের এক বড় ভাইয়ের কাছে শোনা বাস্তব গল্প। আমাদের সেই বড় ভাইয়ের নাম ছিল লিমন। ঘটনাটি আমাদের লিমন ভাইয়ের সঙ্গে ঘটা। ঘটনাটি লিমন ভাইয়ের হোস্টেলে থাকাকালীন সময়ের ঘটনা। গোপনীয়তাবসত কলেজের নামটা লিখলাম না। সময়টা ছিল ২০২২ সাল। লিমন ভাই তখন ইন্টার ফাস্ট ইয়ারের স্টুডেন্ট। ডিসেম্বরের এক ভোরে লিমন ভাইয়ের রুমমেট তার নাম ছিল সজীব সে খুব ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে ডেকে তুলে তারাতারি রেডি হয়ে নিতে বলে। কারন ৬টার সময় তাদের রসায়ন প্রাইভেট আছে। লিমন ভাই রেডি হয়ে ব্যাগ নিয়ে সজীব ভাইয়ের সাথে প্রাইভেটের উদ্দেশ্যে যেতে থাকে। সজীব ভাই আগে আগে হাটছিল এবং লিমন ভাই পিছে পিছে হাটছিল। কুয়াশার কারণে চারদিকের কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার মধ্যে সজীব ভাইকে কোনো রকম দেখা যাচ্ছিল। কিছুটা পথ হাটার পর লিমন ভাই বুঝতে পারে যে সে ভুল রাস্তা দিয়ে হাটছিল। সে যে রাস্তা দিয়ে হাটছিল সেটি শশ্মানের রাস্তা। লিমন ভাই হুশ ফিরে পায়। তার মনে হয় যে আজ তো শুক্রবার। আর শুক্রবারে তো রসায়ন প্রাইভেট বন্ধ থাকে। তার সাথে তার আরো মনে পড়ে যে সজীব তো গতকাল বিকালেই বাড়ি চলে গেছে আর সে ঘুমানোর আগে ঘরের দরজা ভিতর থেকে আটকিয়ে ঘুমিয়েছিল তবে দরজা খুলল কে। তখন লিমন ভাই দেখতে পায় সজীব ভাই তার সামনেই ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। লিমন ভাই খারাপ কিছু অনুভব করে কুয়াশার মধ্যেই দৌড়াতে শুরু করেন। এক পর্যায়ে অনেকক্ষণ দৌড়ানোর পর লিমন ভাই হোস্টেলে পৌছায়। তারপর কিছুদিন লিমন ভাইয়ের হালকা জ্বর ছিল।
বর্তমানে লিমন ভাই ভালো আছেন। কিন্তু সজীব ভাই দুই মাস আগে বাইক আক্সিডেন্ট করে মারা যায়।

কোন মন্তব্য নেই