গোপালের শাস্ত্র বিচার

*** গোপাল যে গ্ৰামে বাস করতো, সেই গ্ৰামের শেষ প্রান্তে ছিল মুসলমান পাড়া। সেখানে আমীর আলী নামে এক মৌলবী থাকতো।

তার সঙ্গে গোপালের গলায় গলায় বন্ধুত্ব ছিল। আমীর আলী ছিল বেশ শিক্ষিত। উর্দু আর সংস্কৃতে তার গভীর জ্ঞান ছিল।

মুসলমান পাড়ার পাশেই ছিল গোপালের এক আত্মীয়ের বাড়ি।সেদিন কোনো কর্ম উপলক্ষে সেই আত্মীয়ের বাড়িতে গোপালের নিমন্ত্রণ ছিল।

গোপাল পেট ভরে নিমন্ত্রণ খেয়ে ভাবলো,, বন্ধু আমীর আলীর সাথে দেখা করেই যাই। এই চিন্তা করে সে আমীর আলীর বাড়িতে এসে দেখলো,,
সে তখন খেতে বসেছে।

গোপাল চেঁচিয়ে বলল ; কি খাচ্ছো ভাই মৌলবী সাহেব,,?

আমীর আলী শাস্ত্র অনুযায়ী গোপালকে ঠকাবার জন্য বললো,,এই যে ভাই, তোমাদের অবতার ভক্ষণ করছি।

গোপাল জানতো যে হিন্দুদের দশ অবতারের মধ্যে প্রথম অবতার মৎস্য। অতএব আমীর আলী মাছ খাচ্ছ।

গোপালও শাস্ত্র সম্বন্ধে অজ্ঞ নয়। সেও তাকে ঠকাবার জন্য সঙ্গে সঙ্গে বলল,,আরে আলি সাহেব,, তুমি আমাদের তৃতীয় অবতার ভক্ষণ করছো না তো,,,??

হিন্দুদের তৃতীয় অবতার হলো,,বরাহ বা শূয়োর।
শূয়োর মুসলমানদের অস্পৃশ্য।

অতএব গোপালের কথা শুনে মৌলবী তোবা তোবা করে আহার ছেড়ে উঠে পড়লো।

সেদিন তার আর পেট ভরে খাওয়া হলো না।মৌলবী আমীর আলী বেশ জব্দ হয়ে গেল।😁😁


সমাপ্ত,,,
153 Views
1 Likes
1 Comments
3.0 Rating
Rate this:
(2)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
sonusree
06-Aug-2025, 07:55 PM

khub sundor