ইলিশ আনার গল্প

*** গঙ্গার ধার থেকে বা বাজার থেকে কেউ যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি যায় পথে কেউ না কেউ দাম জিজ্ঞাসা করবেই।
ইলিশ মাছ দেখতে পেলেই বাঙালির নোলায় জল আসে। নিজের কেনার সামর্থ্য না থাকলেও কাউকে হাতে করে ইলিশ মাছ নিয়ে যেতে দেখলেই দাম জিজ্ঞাসা করবেই।

বল্টু রাজাকে বললো ; আমি নদীর ধার থেকে হাতে করে বাড়ি পর্যন্ত ইলিশ মাছ নিয়ে যাবো,,আমায় কেউ একবারও দাম জিজ্ঞাসা করবে না।

রাজা বললেন ; তা অসম্ভব !
লোকালয় দিয়ে ইলিশ মাছ হাতে করে নিয়ে গেলে কেউ না কেউ তোমায় দাম জিজ্ঞাসা করবেই।

বল্টু জোর গলায় বলল ; ইলিশ মাছ হাতে নিয়ে আমি নদীর পাড় থেকে লোকের ভীড়ের মধ্যে দিয়ে বাড়ি পর্যন্ত যাবো। আমার কাছে একবারও কেউ দাম জিজ্ঞাসা করবে না।

রাজার অন্য বন্ধুরা বললেন ; এ হতেই পারে না,,দাম জিজ্ঞাসা করবেই।

বল্টু বলল ; আমি অসম্ভব কে সম্ভব করতে পারি।

রাজা তখন বল্টু কে বললেন ; বেশ,, তুমি প্রকাশ্য রাজপথ দিয়ে ইলিশ মাছ হাতে করে বাড়ি পর্যন্ত যাবে।

পথে যদি তোমাকে কেউ ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে,, তবে আমি তোমাকে একশো টাকা পুরস্কার দেবো।
আর যদি একজন ও তোমায় মাছের দাম জিজ্ঞাসা করে ,, টাকা তো তুমি পাবেই না,,উল্টো তোমাকে পঁচিশ ঘা চাবুক‌ খেতে হবে।

বল্টু বলল ; বেশ ,, আমি আপনার এ প্রস্তাবে রাজি।
রাজা জেলে ডিঙি থেকে বল্টুর হাতে একটি বড় ইলিশ মাছ কিনে দিলেন।
ঠিক হলো,, রাজার তরফ থেকে দুজন বিশ্বাসি সঙ্গী সত্যাসত্য যাচাই করার জন্য বল্টুর বাড়ি পর্যন্ত বল্টুকে অনুসরণ করবে।

লোকালয়ে পা দেবার আগেই বল্টু একটা বটগাছের নিচে উলঙ্গ হলো। পরনের কাপড়খানা পাগড়ির মতো করে মাথায় বেঁধে নিলো।

তারপর হাতে সেই ইলিশ মাছটি নিয়ে বাড়ির পথ ধরলো।বল্টুর এ অবস্থা দেখে লোকে ভাবলো বল্টু পাগল হয়ে গেছে।
তারা নানারকম ঠাট্টা - বিদ্রুপ করলো এবং বাচ্চারা দু একটা ঢিলও ছুঁড়ল।

কিন্তু পথের কোনো লোক তার কাছে একবারও ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করলো না।
বাড়ির কাছে এসেই গোপাল মাথা থেকে কাপড়টা খুলে নিয়ে কোমড়ে জড়িয়ে চট করে বাড়ির ভেতরে ঢুকে পড়লো।

রাজার বিশ্বাসী অনুচরদের মুখে সব ব্যপারটা শুনে বিস্মিত হলেন এবং নিজের প্রতিশ্রুতি অনুযায়ী বল্টুকে একশো টাকা পুরস্কার দিলেন।


সমাপ্ত,,,,
238 Views
4 Likes
1 Comments
5.0 Rating
Rate this:
(1)

মন্তব্য

সকল মন্তব্যগুলো (1)

Reader photo
দেবশ্রী দাস
03-Aug-2025, 06:40 PM

গল্পটি আমার কাছে ভালোই লেগেছে,,, অনেক মজার ছিলো 😊🤣